নতুন বাড়িতে অ্যানিস্টন-থেরক্স
হলিউডের তারকা জুটি জেনিফার অ্যানিস্টন এবং জাস্টিন থেরক্স সম্প্রতি তাদের নতুন বাড়িতে উঠেছেন। খবর জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।
দ্য সান ইউকে জানিয়েছে, ১ কোটি ৩৫ লাখ পাউন্ড মূল্যের মধ্যযুগীয় নকশায় তৈরি এই বাড়িটির সম্পূর্ণ সংস্কার করতে প্রয়োজন হয়েছে আরও অতিরিক্ত ৮০ লাখ পাউন্ড।
জানা গেছে, বাড়িটিতে নতুন করে সংযোজন করা হয়েছে আলাদা ধরনের ছাদ, একটি ওয়াইন সেলার এবং মারগারিটা ফাউনটেইন।
এছাড়াও রয়েছে একটি লক্ষ ডলার মূল্যের কোরিয়ান স্পা এবং পুরুষদের জন্য ইলেক্ট্রনিক জিনিসে ভরপুর একটি আলাদা কক্ষ।
