২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত সফরে জ্যাকি চ্যান

চায়না ফিল্ম ফেস্টিভ্যাল’ উপলক্ষে দ্বিতীয়বারের মতো ভারতে আসছেন জ্যাকি চ্যান।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 12:40 PM

Updated : 25 Apr 2022, 06:51 PM

চায়না ফিল্ম ফেস্টিভ্যাল উপলক্ষে অভিনেতা জ্যাকি চ্যান শিগগির ভারত সফর করবেন। চলতি মাসের মাঝামাঝি উৎসবটি দিল্লিতে অনুষ্ঠিত হবে । খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

এ বিষয়ে উৎসবের অন্যতম উদ্যোক্তা ‘ইন্দো চায়না ইকনোমিক অ্যান্ড কালচারাল কাউন্সিল’-এর সদস্য সচিব জানিয়েছেন, চায়না ফিল্ম ফেস্টিভ্যাল উপলক্ষে দিল্লিতে আসবেন জ্যাকি চ্যান। ছয় দিনব্যাপী ওই উৎসবের উদ্বোধন হবে জ্যাকির পরিচালিত এবং অভিনীত নতুন সিনেমা ‘চাইনিজ জোডিয়াক’-এর মধ্য দিয়ে। অনুষ্ঠানে আমন্ত্রিত আরও ২০ জন বিশেষ অতিথির সঙ্গে তিনিও থাকবেন ওই উৎসবে।

জানা গেছে, ইন্দো চায়না ইকনোমিক অ্যান্ড কালচারাল কাউন্সিলের পাশাপাশি আরও তিনটি সংগঠন একত্রিত হয়ে এই উৎসবের আয়োজন করেছে যেখানে বিভিন্ন ঘরানার চাইনিজ সিনেমার প্রদর্শনী চলবে ১৮ থেকে ২৩ জুন পর্যন্ত।

এর আগে জ্যাকি চ্যান ২০০৮ সালে অভিনেতা কমল হাসানের তামিল সিনেমা ‘দাসাভাথারাম’-এর সংগীত মহরতে অংশ নিতে ভারতে এসেছিলেন।