কিমের সন্তানের জন্য বিয়োন্সির উপহার
কিমের অনাগত সন্তানের জন্য বেবি চেয়ার উপহার দিয়েছেন বিয়োন্সি নোলস।
রিয়ালিটি টিভি তারকা কিম কারদাশিয়ানের অনাগত সন্তানের জন্য ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠানে কিমকে একটি ক্রিস্টালের বেবি চেয়ার উপহার দিয়েছেন গায়িকা বিয়োন্সি নোলস এবং জেইজি দম্পতি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
‘সানডে মিরর’ পত্রিকা এক সূত্রের বরাতে জানিয়েছে, বিয়োন্সি এবং জেইজি কিমের বেবি শাওয়ারের নিমন্ত্রণ রক্ষা করতে না পারলেও কিমের অনাগত সন্তানের জন্য ৯ হাজার পাউন্ডের একটি ডিজাইনার বেবি চেয়ার উপহার দিয়েছেন।
সূত্রটি আরও জানিয়েছে, ঠিক এ রকমই একটি চেয়ার বিয়োন্সি তার শিশুকন্যা ব্লু আইভির জন্য কিনেছিলেন।
এ বছরের জুলাইতে প্রথম সন্তানের জন্ম দিতে যাচ্ছেন কিম কারদাশিয়ান।
