২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবার্টকে লিওনার্দোর পরামর্শ

রবার্ট প্যাটিনসনকে পুরনো স্মৃতি ভুলে এগিয়ে যাওয়ার পরামর্শ দিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2013, 01:07 PM

Updated : 25 Apr 2022, 06:50 PM

হলিউডি অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও তার বন্ধু অভিনেতা রবার্ট প্যাটিনসনকে প্রেমিকার স্মৃতি ভুলে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। খবর জি মিডিয়া ব্যুরোর।

‘দ্য সান’ জানিয়েছে, সম্প্রতি লিওনার্দো রবার্টকে ফোন করে বলেছেন দাড়ি কামিয়ে ভালো জামাকাপড় পরে মিয়ামিতে তার বাড়ির পাশে একটি বাড়ি ভাড়া নিয়ে সেখানে গরমের ছুটি কাটাতে।

লিওনার্দো আরও বলেছেন, ২৭ বছর বয়সী রবার্টের এখনও সংসার পাতার বয়স হয়নি।

এদিকে এক সূত্রে জানা গেছে, রবার্ট এখন লস এঞ্জেলেসে তার বিভিন্ন বন্ধুর বাড়ির সোফায় রাত কাটাচ্ছেন।

এদিকে লিওনার্দো মনে করছেন রবার্ট লস এঞ্জেলেসে ভালো থাকতে পারছেন না; কারণ ওখানে ক্রিস্টেনের অনেক স্মৃতি জড়িয়ে আছে এবং তাদের দুজনের বন্ধুরাও ওখানে আছেন।

আরও জানা গেছে, রবার্ট সম্প্রতি তার বন্ধুদের বলেছেন তিনি এক বছর নারীসঙ্গ থেকে দূরে থাকবেন কিন্তু লিওনার্দো চাইছেন তার পরিচিত কোনো মডেলের সঙ্গে রবার্টের পরিচয় করিয়ে দিতে।