রেগির সঙ্গে প্রতারণা
কেনি ওয়েস্টের জন্য সাবেক প্রেমিক রেগি বুশের সঙ্গে প্রতারণা করেছিলেন কিম কার্দাশিয়ান।
রিয়ালিটি শো তারকা কিম কার্দাশিয়ান এবং তার সাবেক স্বামী ক্রিস হামফ্রিসের বিবাহ বিচ্ছেদের সাক্ষী মাইলা সিনাজাজ জানালেন, সাবেক প্রেমিক রেগি বুশের সঙ্গে প্রতারণা করেছিলেন কিম। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
এস শোবিজকে সিনাজাজ জানান, কিম কেনির সঙ্গে তার হোটেল রুমে সময় কাটিয়েছিলেন। ওই সময় রেগির সঙ্গে সম্পর্ক বহাল ছিল তার। সিনাজাজ ওই সময় সেই হোটেলে কাজ করতেন। তিনি টুইটারে পোস্ট করেন, “আমি এতদিন চুপ ছিলাম। তবে আমি এখন আর ওই হোটেলে কাজ করি না। আমি কেনিকে বলতে চাই সে যদি তোমার জন্য অন্য কারও সঙ্গে প্রতারণা করতে পারে তবে সে তোমার সঙ্গেও প্রতারণা করবে।”
অন্যদিকে কেনির সাবেক প্রেমিকা অ্যাম্বার রোজ, তার এবং কেনির সম্পর্কের ভাঙনের পিছনেও কিম দায়ী বলে অভিযোগ করেন।
কিম খুব শিগগিরি কেনির সঙ্গে তার প্রথম সন্তানের জন্ম দিতে যাচ্ছেন।
