২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌন্দর্য সচেতন কিম

গর্ভাবস্থায়ও বোটক্স ট্রিটমেন্ট করাচ্ছেন সৌন্দর্য সচেতন কিম কার্দাশিয়ান ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2013, 02:07 PM

Updated : 25 Apr 2022, 06:48 PM

রিয়ালিটি শো তারকা কিম কার্দাশিয়ান খুব শিগগিরি জন্ম দিতে যাচ্ছেন তার প্রথম সন্তানকে। সৌন্দর্য সচেতন কিম গর্ভাবস্থায়ও নিজের সৌন্দর্য ধরে রাখতে বোটক্স ট্রিটমেন্ট করাচ্ছেন। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

কন্টাক্টমিউজিকের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, জুলাই মাসেই কিম জন্ম দেবেন তার প্রথম সন্তান। তবে এ সময়ও নিজের তারুণ্য ধরে রাখতে কসমেটিকস ট্রিটমেন্ট করাচ্ছেন তিনি। যাতে তার ত্বকের কমনীয়তা বজায় থাকে।

কিমের এক ঘনিষ্ট সূত্র সাপ্তাহিক একটি ম্যাগাজিনকে জানায়, সাত মাসের গর্ভাবস্থায়ও বোটক্স ট্রিটমেন্টের ইনজেকশন নিচ্ছেন তিনি। নিজের সৌন্দর্য ধরে রাখতে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত কিম।