২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছোটদের জন্য জিম ক্যারি

ছোটদের জন্য লেখা জিম ক্যারির নতুন বই প্রকাশিত হবে এ বছর।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2013, 02:09 PM

Updated : 25 Apr 2022, 06:48 PM

হলিউডি তারকা জিম ক্যারি এবার ছোটদের জন্য একটি বই লিখছেন। ‘হাও রোল্যান্ড রোলস’ নামের বইটি প্রকাশিত হবে এ বছরের শীত মৌসুমের আগেই। খবর জানিয়েছে জি মিডিয়া ব্যুরো।

সম্প্রতি জিম তার বইটির ওয়েবসাইটে এ বিষয়ে লিখেছেন, মূলত ছোটদের জন্য লেখা হলেও বইটি পড়ার মধ্য দিয়ে ছোটরা তাদের বাবা-মা এবং দাদা-দাদির সঙ্গে ভালো সময় কাটাতে পারবে।

জিম লেখেন, “বইটির গল্প শুধুমাত্র তাদের মধ্যে সম্পর্ক জোরালো করবে তাই নয়, এর চেয়েও বড় ব্যাপার হল বইটি পড়ার মাধ্যমে পরিবারের বড়রা বাচ্চাদের সঙ্গে বেশ কিছু ভালো মুহূর্ত কাটাতে পারবেন।”

এ বিষয়ে জিম সম্প্রতি টুইটারে লেখেন, “আমার নতুন বই ‘হাও রোল্যান্ড রোলস’-এর গল্পটি হল সমুদ্রের একটি ছোট্ট ঢেউকে নিয়ে, যে এক সময় আবিষ্কার করে সে আসলে বিশাল সমুদ্রের একটি অংশ।”

এছাড়াও বইটির প্রকাশনা সংস্থা ‘পারসিয়াস বুকস’-এর পক্ষ থেকে জানা গেছে ৫১ বছর বয়সি জিম সম্প্রতি দাদা হয়েছেন, আর তাই সবাই ভাবছেন ছোটদের জন্য বই লেখার এখনই উপযুক্ত সময় তার জন্য।