টেইলরের নতুন সুগন্ধি
আরও একটি নতুন পারফিউম লঞ্চ করবেন টেইলর সুইফট।
পপ তারকা টেইলর সুইফট তৃতীয় সুগন্ধিটি লঞ্চ করতে যাচ্ছেন খুব শীঘ্রই। ফুল, ফল এবং প্রকৃতির গন্ধ সমৃদ্ধ সুগন্ধিটি জুন মাসেই বাজারে আসবে বলে জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।
ফলের সুগন্ধির মধ্যে প্রাধান্য পেয়েছে লিচু এবং ছোট কমলা লেবুর সুগন্ধ। এছাড়াও থাকছে ভ্যানিলা অর্কিড এবং প্রাকৃতিক সুগন্ধ। কাচের বোতলটি তৈরিতে ব্যবহার করা হয়েছে ক্রিস্টাল এবং মুক্তা।
টেইলরের এর আগের দুটি সুগন্ধি ‘ওয়ান্ডারস্ট্রাক’ এবং ‘ওয়ান্ডারস্ট্রাক এনচান্টেড’ দারুণ জনপ্রিয়তা পেয়েছিল।
