২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাল আছেন লিন্ডসে

চিকিৎসা চলছে লিন্ডসে লোহানের।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2013, 02:56 PM

Updated : 25 Apr 2022, 06:47 PM

হলিউডের ‘প্রবলেম সেলিব্রিটি’ লিন্ডসে লোহান ‘পুনর্বাসন-চিকিৎসায়’ সাড়া দিচ্ছেন। জানা গেছে, ক্যালিফোর্নিয়ার বেটি ফোর্ড ক্লিনিকের বিভিন্ন কার্যক্রমে আগ্রহের সঙ্গে অংশগ্রহণ করছেন তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

‘টিএমজি’ জানিয়েছে, লিন্ডসে তার ‘কাউন্সেলিং’ সেশনগুলোতে নিয়মিত অংশগ্রহণ করছেন।

এছাড়াও এক সূত্র জানিয়েছে, লিন্ডসে এই কাউন্সেলিং সেশনগুলোতে শুধুমাত্র অংশই নিচ্ছেন না, তিনি এর মধ্যে থেকে কী কী শিখলেন সেই বিষয়ে বন্ধুদের সঙ্গে আলাপ-আলোচনাও করছেন।

লিন্ডসে জানিয়েছেন, চিকিৎসাটি প্রতিনিয়ত আরও বেশি জটিল হয়ে যাচ্ছে কিন্তু তারপরও তিনি তার চিকিৎসা চালিয়ে যাবেন।