২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাড যা মানেন

এখনও সাবেক বাগদত্তা গিনেথ প্যালট্রোর বাবার পরামর্শ অনুসরণ করেন ব্র্যাড পিট।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2013, 02:22 PM

Updated : 25 Apr 2022, 06:46 PM

হলিউডি তারকা ব্র্যাড পিট বলেছেন, তার সাবেক বাগদত্তা গিনেথ প্যালট্রোর বাবার পরামর্শ তাকে এতদিন ধীর-স্থির থাকতে সাহায্য করেছে। প্রয়াত পরিচালক ব্রুস প্যালট্রোর কাছ থেকে পাওয়া কিছু বিশেষ পরামর্শ তাকে জীবনে চলতে সাহায্য করেছে বলে জানান পিট। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

‘কন্টাক্টমিউজিক’ জানিয়েছে, ব্রুস পিটকে পরামর্শ দিয়েছিলেন নিজেকে একজন ‘পেশাজীবী’ হিসেবে ভাবতে, একজন ‘অভিনেতা’ হিসেবে নয়। দীর্ঘ ১৫ বছর পরে আজও সেই পরামর্শটি মেনে চলায় খ্যাতি ও প্রাচুর্যের মধ্যেও সুশৃক্সখল থাকতে পেরেছেন পিট। 

সম্প্রতি একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে পিট বলেন, “আমি এই ব্যাপারটি ব্রুস প্যালট্রোর কাছ থেকে শিখেছি। আমি সবসময়ই এই বিষয়টি পছন্দ করি কারণ এভাবে আমি পেশাজীবনে কী করি তা খুবই বিনয়ের সঙ্গে বলতে পারি। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আমার পেশা কী, আমি বলি আমি আপনার মতোই একজন বাবা।”

ছয় সন্তানের বাবা ব্র্যাড পিট তার সাবেক প্রেমিকা গিনেথ প্যালট্রোর সঙ্গে নব্বই দশকের শেষের দিকে সংক্ষিপ্ত সময়ের জন্য আংটি বদল করেছিলেন। এরপর ১৯৯৭-এ তাদের বিচ্ছেদ ঘটে।