২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়োন্সির নতুন কালেকশন

একটি ওয়েবসাইটে নতুন ফ্যাশন কালেকশন উদ্বোধন করলেন বিয়োন্সি নোলস।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2013, 02:22 PM

Updated : 25 Apr 2022, 06:46 PM

পপতারকা বিয়োন্সি নোলস এবার একটি ফ্যাশন ওয়েবসাইটে তার বিশেষ কালেকশন উদ্বোধন করেছেন। ‘রেন্ট দ্য রানওয়ে’ নামের ওই ওয়েবসাইটে বিয়োন্সি তার কালেকশনের জন্য একটি আলাদা বিভাগ রেখেছেন, যেখানে সামর্থ্যের মধ্যে ক্রেতারা তার নকশা করা পোশাক কিনতে পারবে। খবর জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।

‘বিয়োন্সি বুটিক’ নামের এই নতুন কালেকশনের ব্যাপারে ‘ফিমেলফার্স্ট ইউকে’-কে বিয়োন্সি বলেন, “নারীদের সুন্দর এবং আত্মবিশ্বাসী করে তোলার ব্যাপারে আমি সবসময়ই আগ্রহী। আর তাই ‘রেন্ট দ্য রানওয়ে’র সঙ্গে কাজ করা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার।”

বিয়োন্সি আরও বলেন, “ব্যাপারটা শুধুমাত্র সুন্দর পোশাক পরার মধ্যে সীমাবদ্ধ নয়, এর মাধ্যমে একজন নারী কতখানি সুন্দর দেখতে এবং অনুভব করতে পারে সেটাই মূল বিষয়।”

বিয়োন্সির এই নতুন কালেকশনের পোশাকগুলো পাওয়া যাবে ২০০ থেকে ৪০০০ ডলারের মধ্যে।