২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিদিনই হত্যার হুমকি পাই: মাইলি

মাইলি সাইরাস বললেন টেইলর সুইফট আর সেলেনা গমেজের ভক্তরা প্রতিদিনই হত্যার হুমকি দেয় তাকে!

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2013, 01:47 PM

Updated : 25 Apr 2022, 06:44 PM

সম্প্রতি, গায়িকা-অভিনেত্রী মাইলি সাইরাস জানিয়েছেন, টেইলর সুইফট আর সেলেনা গমেজের ভক্তরা তাকে নিয়মিত হত্যার হুমকি দিয়ে থাকেন! খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

‘ডিজিটাল স্পাই’-এর খবর অনুযায়ী, সবসময়ই বিভিন্ন ধরণের অবমানাননাকর মেসেজ পান মাইলি। সম্প্রতি এ বিষয়ে তিনি টুইট করেন, ‘প্রতিদিন কোন সুইফট কিংবা গমেজভক্ত আমাকে অভিশাপ দিয়ে যায় (এর মধ্যে হত্যার হুমকি থাকে সবচেয়ে বেশি)’

তবে নিজের ভক্তদের মাইলি অনুরোধ করেছেন এমনটি যেন তারা অন্যদের সঙ্গে না করেন। মাইলি আরও লেখেন, ‘আমার ভক্তরা দয়া করে এমন কিছু করার কথা চিন্তাও করবেন না, যার মাধ্যমে আমাকে সমর্থনের পাশাপাশি অন্য শিল্পীদের প্রতি ঘৃণা প্রকাশ করা হবে। আমার ভক্তরা আমার সঙ্গীতকে এবং আমাকে ভালোবাসুন,  তাতেই আমি গর্বিত অনুভব করবো।’

মাইলি আরও জানান, সঙ্গীত জগতে সবাই একে অপরের সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণ আচরণ করে থাকে; আর তাই ভক্তদেরও এমনটিই করা উচিত।