‘ভোলা’ মুক্তি পেতে না পেতেই বলিউডি অভিনেতা অজয় দেবগনের নতুন সিনেমা ‘ময়দান’ এর টিজার এসেছে ইউটিউবে। ইন্সটাগ্রামে সিনেমার পোস্টার শেয়ার করে অজয় লিখেছেন, “একজন মানুষ, একটি বিশ্বাস ও সত্য কাহিনী অবলম্বনে নির্মিত ময়দানে নামবে পুরো ভারত।“ভারতীয় সাবেক ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিমের জীবনী অবলম্বনে বানানো হয়েছে ‘ময়দান’। এ সিনেমায় কোচের ভূমিকায় অভিনয় করেছেন অজয়। সিনেমায় আরও অভিনয় করেছেন প্রিয়ামনি, গজরাজ রাও এবং রুদ্রনীল ঘোষ। অমিত শর্মার পরিচালনায় ‘ময়দান’র সংগীতায়োজন করেছেন এ আর রহমান। ‘ময়দান’ মুক্তি পাবে চলতি বছরের ২৩ জুন।

গ্লিটজ ডেস্ক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১২:৪৩, ৩ এপ্রিল ২০২৩ | আপডেট: ১২:৪৩, ৩ এপ্রিল ২০২৩