Published : 13 Feb 2023, 06:37 PM
তিন মাস বয়সী মেয়েকে নিয়ে দারুণ সময় কাটানোর কথা জানিয়েছেন বলিউড তারকা বিপাশা বসু।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ইনস্টাগ্রামে মেয়ে দেবীর একটি ছবি পোস্ট করে ‘উপভোগ্য মাতৃত্বের’ কথা জানিয়েছেন বিপাশা।
মেয়েকে বুকে জড়ানো সাদাকালো ছবিটি শেয়ার করে এ অভিনেত্রী লিখেছেন, মেয়ের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত তার কাছে সেরা।
ছবি শেয়ার করার পর লাইক ও কমেন্ট আসছে তো আসছেই। এক ভক্ত লিখেছেন, “ঈশ্বর আপনার ও দেবীর মঙ্গল করুক।”
“এমন ছবি ভালোবাসি’ লিখেছেন আরও একজন।
বিয়ের ছয় বছর পর গত বছরের ১৬ অগাস্ট মা হওয়ার খবর আসে বিপাশার।
গত তিনমাসে প্রায়ই মেয়ের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিপাশা। তবে সেগুলোর কোনটিতেই দেবীর মুখ দেখা যায়নি।
২০০১ সালে আজনবি সিনেমা দিয়ে বলিউডে অভিষিক্ত বিপাশা পরে অনেক হিট ছবি দিয়ে দর্শকদের মন কাড়েন।
২০১৫ সালে হরর সিনেমা ‘অ্যালোন’ এর সেটে বিপাশার সঙ্গে পরিচয় অভিনেতা করণ সিং গ্রোভারের। এর পরেই প্রেমের সূচনা। পরিচয় প্রেমে গড়াতে না গড়াতে পরের বছরই বিয়ে করেন তারা।
আগামীতে হৃতিক রোশন, অনিল কাপুর এবং দীপিকা পাড়ুকোনের সঙ্গে সিদ্ধার্থ আনন্দের 'ফাইটার'-সিনেমায় দেখা যাবে ৪৩ বছর বয়সী এই অভিনেত্রীকে।
পুরনো খবর
পুরানো খবর:
মা হলেন বিপাশা বসুপুরানো খবর:
মা হচ্ছেন বিপাশা, ছবিতে মিলল খবর