২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

বিটিভিতে ‘ভালোবেসে বিয়ে’

বিটিভিতে শনিবার রাত আটটার বাংলা সংবাদের পর প্রচারিত হবে রোমান্টিক ধাঁচের এ নাটকটি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2023, 02:32 PM

Updated : 03 Nov 2023, 02:32 PM

এক নবদম্পতির জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা এবং বাড়ির মালিকের সঙ্গে তাদের সম্পর্কের গল্প নিয়ে আসছে নাটক ‘ভালোবেসে বিয়ে’। 

বাংলাদেশ টেলিভিশনে শনিবার রাত আটটার বাংলা সংবাদের পর প্রচারিত হবে রোমান্টিক ধাঁচের এ নাটকটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিভি বলছে, বাবু ও শাপলা নামের নবদম্পতি বাস করেন রাজধানীর একটি বাড়িতে সাবলেট হিসেবে। সেই বাড়ির বাড়িওয়ালার সঙ্গে তাদের অম্ল-মধুর সম্পর্কের চিত্র ফুটে উঠেছে নাটকটিতে। এছাড়া তাদের নিজস্ব জীবনের চরম কিছু বাস্তবতা হাস্য-কৌতুকের মাধ্যমে তুলে ধরা হয়েছে নাটকে।

অলোক বসুর রচনায় ‘ভালোবেসে বিয়ে’ প্রযোজনা করেছেন ঈমাম হোসাইন।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, নাজনীন হাসান চুমকি, সালহা খানম নাদিয়া, শফিক দিলু, শিবলি নোমান, মরু ভাস্কর, মোহাম্মদ রফিক, শুভেচ্ছা রহমান।