১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শতপর্বে ‘সিটি লাইফ’

প্রতি সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় 'সিটি লাইফ' প্রচার হয়।

শতপর্বে ‘সিটি লাইফ’
‘সিটি লাইফ’ ধারাবাহিকের অভিনয়শিল্পী

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2025, 01:08 PM

Updated : 10 Sep 2026, 12:29 PM

শতপর্বে পা রেখেছে পারিবারিক গল্পের নাটক ‘সিটি লাইফ’।    

এক ঝাঁক অভিনয়শিল্পী নিয়ে গেল বছরের মে মাসের প্রথমদিন থেকে মাছরাঙা টেলিভিশনের পর্দায় এই নাটকের প্রচার শুরু হয়েছিল।    

বিজ্ঞপ্তিতে মাছরাঙা জানিয়েছে, প্রতি সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় 'সিটি লাইফ' প্রচার হয়। বৃহস্পতিবার আসছে নাটকের ১০০ তম পর্ব। 

শাহরিয়ার তাসদিকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম রাজু।

‘সিটি লাইফ’ নাটকে অভিনয় করেছেন এফ এস নাঈম, তানজিকা আমিন, নিশাত প্রিয়ম, পাভেল, তানজিম হাসান অনিক, মুকিত জাকারিয়া, মিলি বাসার, আব্দুল্লাহ রানা, শামীমা নাজনীনসহ অনেকে।

নাটকের গল্পে দেখা গেছে, ভালো একটি জীবনের আশায গ্রামের সম্পত্তি বিক্রি করে তিন সন্তান নিয়ে ঢাকায় থিতু হন মোর্শেদ মাহমুদ ও তার স্ত্রী রেনু।  ঢাকায় আসার পর এই দম্পতির তিন সন্তানের স্বভাব দ্রুত বদলাতে থাকে, সংসারে আনে নিত্যনতুন অশান্তি। এসব ঘটনা নিয়ে গল্প নাটকের গল্প এসেছে একশ পর্বে।

পরিচালক রাজু বলেন, "পারিবারিক সুখ-শান্তির প্রেক্ষাপট নিয়েই এই গল্প। যুগের সাথে তাল মেলাতে গিয়ে অনেক সন্তানই বখাটে হয়ে যায়। মা-বাবাকে দুশ্চিন্তায় ফেলে। তাদের জন্য সুন্দর সুখের সংসার নষ্ট হয়ে যায়। যেটি এখনকার অনেক পরিবারের নিত্যনৈমিত্তিক ঘটনা।“

পারিবারিক গল্পের এই নাটকের সঙ্গে জীবনের মিল পাওয়া যাচ্ছে বলেই দর্শক ‘সিটি লাইফ’ পছন্দ করছে বলে মনে করেন রাজ।

আরও পড়ুন: 

মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে 'সিটি লাইফ'