মৌনী রায়ের মৌনতা
মৌনী রায়ের ক্যারিয়ার শুরু হয়েছিল কত্থক শিল্পী হিসেবে। এরপর সিরিয়াল ‘নাগিন’ তাকে নিয়ে আসে আলোচনায়। এরপর চলচ্চিত্রে পা রেখে হয়ে উঠেছেন জনপ্রিয়। মুম্বাই কাঁপিয়ে এবার কি বাংলা সিনেমায়, কিছু বলছেন না তিনি। তবে ছবি দিয়েছেন ইনস্টাগ্রামে।
Published : 08 Oct 2022, 07:46 PM
রুপালি জগতে প্রায় ১৬ বছর পার করে ফেললেন মৌনী রায়। অক্ষয় কুমারের সিনেমা ‘গোল্ড’ এ হিন্দি সিনেমায় অভিষেক হয় এই অভিনেত্রীর
প্রবাসী বাঙালি হলেও মৌনী রায়ের কলকাতাপ্রীতি কারও চেয়ে কম নয়। ‘ব্রহ্মাস্ত্র’র সাফল্যের মধ্যেও কলকাতায় ঘুরে গেছেন তিনি। এত বছর হিন্দিতেই কাজ করে এলেও অবশেষে কি বাংলার মেয়ে বাংলায় ফিরতে যাচ্ছে?
রক্তিম চট্টোপাধ্যায় প্রযোজিত ‘মির্জা’ সিনেমার মধ্যদিয়েই কি বাংলা সিনেমায় অভিষেক ঘটতে চলেছে মৌনী রায়ের?