২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কমেডি নাটক ‘প্রেশার মেশিন’

আরটিভিতে নাটকটি প্রচার করবে শুক্রবার রাত ৮টায়।

কমেডি নাটক ‘প্রেশার মেশিন’

‘প্রেশার মেশিন’ আরটিভিতে প্রচারিত হবে শুক্রবার রাত আটটায়

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2022, 04:56 PM

Updated : 07 Oct 2022, 04:56 PM

প্রভাবশালী পরিবারে বিয়ে করে বিপাকে পড়া এক কর্পোরেট চাকরিজীবীর সংসারজীবনের ‘কমেডি’ ধাঁচের গল্পের নাটক ‘প্রেশার মেশিন’ দেখা যাবে আরটিভিতে।

একপর্বের এই নাটকটি প্রচার করা হবে শুক্রবার রাত ৮টায়। গোলাম সারোয়ার অনিকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন প্রেশার মেশিন’।

নির্মাতা হোযাইফা আলী সোহেল গ্লিটজকে বলেন, “এটি মূলত কমেডি ধাঁচের নাটক। ক্যারিয়ারের পেছনে ছুটতে গিয়ে একটু দেরিতে বিয়ে করে আদনান। নীতু নামের যে মেয়েটির সাথে বিয়ে হয়, তার ভাই আবার ওয়ার্ড কমিশনার।

“সেই ভাইয়ের ভয়ে সারাক্ষণ ভীত থাকা আদনানকে নিয়ে নানা রকম মজার মজার ঘটনা ঘটতে থাকে। এভাবেই এগিয়ে চলে নাটকের গল্প।”

ঢাকাতেই নাটকটির শুটিং হয়েছে বলে জানান নির্মাতা।

এ নাটকে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, মুনতাহেনা টয়া, নাহিদ সুলতানা, ফারজানা মিল্টন, সাদিয়া সূচি, মাজেদুল মিঠু,রানা মল্লিক, অমিওসহ অনেকে।