কান উৎসবের বিচারকরা যারা
পূর্বের ঘোষণা মোতাবেক, গ্রেটা গারউইগ সভাপতি হিসেবে কাজ করছেন এবং তার নেতৃত্বাধীন ৯ জন সদস্য রয়েছে। যারা ২২টি চলচ্চিত্রের মধ্যে কোনটি স্বর্ণপাম জিতবে সেটি নির্বাচনের গুরুদায়িত্ব পালন করবেন।
আগামী ১৪ থেকে ২৫ মে ফ্রান্সে বসতে যাচ্ছে ৭৭তম কান চলচ্চিত্র উৎসব।
বিশ্বের মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসবে এই বছরের মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে বিচারকদলের প্রধান হিসেবে রয়েছে ‘বার্বি’র পরিচালক গ্রেটা গারউইগ।
গত ২৯ এপ্রিল এই বছরের প্রতিযোগিতার বিচারকদের পূর্ণ তালিকা প্রকাশ করেছে কান চলচ্চিত্র উৎসবের আয়োজকরা।
গ্রেটা গারউইগের নেতৃত্বাধীন বিচারকদল ২২টি চলচ্চিত্রের মধ্যে কোনটি স্বর্ণপাম জিতবে সেটি নির্বাচনের গুরুদায়িত্ব পালন করবেন।
এবারের বিচারকদের মধ্যে নারীই সংখ্যাগরিষ্ঠ। গারউইগ ছাড়াও রয়েছে ‘কিলার অফ দ্য ফ্লাওয়ার মুন’ তারকা লিলি গ্ল্যাডস্টোন, ফরাসি অভিনেত্রী এভা গ্রিন, ওমর সাই, লেবানিজ পরিচালক ও চিত্রনাট্যকার নাদিন লাবাকি এবং তুর্কি চিত্রনাট্যকার ও আলোকচিত্রী এব্রু জেলান। আরো আছেন স্প্যানিশ নির্মাতা হুয়ান আন্তোনিও বায়োনা, ইতালীয় অভিনেতা পিয়েফ্রানসেস্কো ফ্যাভিনো ও জাপানি নির্মাতা কোরে-এডা হিরোকাজু।
এবারের উৎসবে যেসব সিনেমার প্রিমিয়ার হবে এবং প্রতিযোগিতা করবে সেগুলো হলো:
দ্য অ্যাপ্রেনটিস; পরিচালক আলি আব্বাসি
মোটেল ডেস্টিনো; পরিচালক করিম আইনুজ
বার্ড; পরিচালক আন্ড্রেয়া আর্নল্ড
এমিলিয়া পেরেস; পরিচালক জ্যাক অদিয়াঁ
আনোরা; পরিচালক শন বেকার
মেগালোপলিস; পরিচালক ফ্রান্সিস ফোর্ড কপোলা
দ্য শ্রাউডস; পরিচালক ডেভিড ক্রোনেনবার্গ
দ্য সাবসটেইন্স; পরিচালক করাইল ফারগেট
গ্র্যান্ড ট্যুর; পরিচালক মিগেল গোমেজ
লা পালস প্রিসিউস ডেস মার্চ্যান্ডিসেস; পরিচালক মাইকেল হাযানাভিকিয়াস
মার্সেলো মিয়ো; পরিচালক ক্রিস্তফ অনোরেঁ
ফেঙ্গ লিউ ইি ডাই; পরিচালক জিয়া জ্যাং- কি
অল উই ইমাজিন অ্যাজ লাইট; পরিচালক পায়েল কাপাডিয়া
কাইন্ডস অব কাইন্ডনেস; পরিচালক ইয়োর্গোস লানতিমোস
বিটিং হার্টস; পরিচালক জিল ল্যুলুশ, ফ্রান্স
লা' মোর আউফ; পরিচালক গিলস লেলুচ
থ্রি কিলোমিটারস টু দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড; পরিচালক এমানুয়েল পারবু,
দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ; পরিচালক মোহাম্মদ রাসুলফ
ওয়াইল্ড ডায়মন্ড; পরিচালক আগাত রিদাঁজে, প্রথম চলচ্চিত্র
ওহ কানাডা; পরিচালক পল শ্রেডার
লিমোনোভ–দ্য ব্যালাড; পরিচালক কিরিলি সেরেব্রেনিকোভ
পার্তেনোপ; পরিচালক পাওলো সরেন্তিনো
‘দ্য সেকেন্ড অ্যাক্ট’ সিনেমা দিয়ে শুরু হবে এবারের উৎসব। ফরাসি এই কমেডি সিনেমায় অভিনয় করেছেন লি সেডক্স, ভিনসেন্ট লিনডন, লুইস গ্যারেল প্রমুখ।
২৫ মে উৎসবের সমাপনী দিনে ঘোষণা করা হবে স্বর্ণপামজয়ী সিনেমার নাম।
