১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মঞ্চে ‘রঙমহাল’, নির্দেশনায় অভিষেক হচ্ছে অভিনেতা ফারুকের

১৮ ডিসেম্বর সন্ধ‍্যা ৭টায় নাটকটি দেখা যাবে বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে।

মঞ্চে ‘রঙমহাল’, নির্দেশনায় অভিষেক হচ্ছে অভিনেতা ফারুকের
‘রঙমহাল’ নাটকের পোস্টার। ছবি: ঢাকা থিয়েটারের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2025, 09:51 PM

Updated : 26 Aug 2026, 05:20 PM

নবীন ও প্রবীণ অভিনয়শিল্পীদের নিয়ে ঢাকা থিয়েটার মঞ্চে আনছে তাদের নতুন প্রযোজনার নাটক 'রঙমহাল'। 

ঢাকা থিয়েটারের ৫৪তম এই প্রযোজনাটি নির্দেশনা দিয়েছেন অভিনেতা ফারুক আহমেদ।  

এই নাটকের মধ্য দিয়ে ফারুক আহমেদ নাট্যনির্দেশক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।

ঢাকা থিয়েটার বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৮ ডিসেম্বর সন্ধ‍্যা ৭টায় নাটকটি দেখা যাবে বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে।

‘রঙমহাল’ নাটকের রিহার্সাল দৃশ্য। ছবি: ঢাকা থিয়েটারের সৌজন্যে।

‘রঙমহাল’ নাটকের রিহার্সাল দৃশ্য

নাটকটি লিখেছেন রুবাইয়াৎ আহমেদ। এতে অভিনয় করছেন নাসরিন নাহার, মিলু চৌধুরি, ফারজানা চুমকি, বদরুজ্জামান বাদল, মোস্তফা রতন , হাবিবা আজিজ হ‍্যপী ও অনিক ইসলাম সহ একদল নতুন ও নবীন অভিনেতা।  

নাটকটি নিয়ে ঢাকা থিয়েটারের দল প্রধান নাসির উদ্দীন ইউসুফ বলেছেন, “নবীন ও প্রবীণের মিশ্রণে গড়ে ওঠা 'রঙমহাল' দর্শক ও সমালোচকদের তৃপ্ত করবে।”  

চলতি বছরে ঢাকা থিয়েটার তিনটি নতুন নাটক মঞ্চে এনেছে। ফেব্রুয়ারিতে দেখা গেছে পথ নাটক 'অনুৎযাপিত মানুষের আখ‍্যান', যা রচনা করেছেন সাজিদ উল হক আবির। পরিচালনায় ছিলেন রফিকুল ইসলাম। এটি ছিল তাদের ৫২ তম প্রযোজনা।

দলটির ৫৩ তম প্রযোজনা নাটক ‘দেয়াল’ দেখা গেছে গেল অগাস্টে। সেলিম আল দীন রচিত এই নাটকটি পরিচালনা করেছেন অনিক ইসলাম।