আমিরের সিনেমা নিয়ে শাহরুখের উপলব্ধি
শাহরুখ বলেন, “আমিরের লাল সিং চাড্ডা করাই উচিত হয়নি।”
কোনো আড্ডা-আয়োজনে বলিউডি তারকাভিনেতা শাহরুখ খানের উপস্থিতি সেই আসরকে করে তোলে হাসির-মজার। এছাড়া স্বভাবসুলভ রসিকতার ফাঁকে অজানা সব তথ্যও জানিয়ে দেন কিং খান।
আনন্দবাজার লিখেছে সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সহকর্মী আমির খানের বহুল আলোচিত ‘লাল সিংহ চাড্ডা’ নিয়ে শাহরুখ তার নিজস্ব মতামত জানিয়েছেন।
অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় থাকা শাহরুখ বলেন, “আমিরের লাল সিং চাড্ডা করাই উচিত হয়নি।”
হলিউডের ‘ফরেস্ট গাম্প’ এর রিমেক ‘লাল সিং চাড্ডা’ নিয়ে বেশ আশাবাদীও ছিলেন আমির, তবে ফল হয়েছে উল্টো। ২০২২ সালে মুক্তি পাওয়া সিনেমাটির সঙ্গে আমিরের এক দশকের পরিশ্রম যেমন আছে, তেমনি জুড়ে আছে ‘ব্যর্থতা’ শব্দটি।
ওই অনুষ্ঠানে রসিকতা করে শাহরুখ বলেন, কেউ না জানলেও সত্যি ঘটনা হল বলিউডে যে কোনো বড় মাপের সিনেমার প্রস্তাব তার কাছেই প্রথমে আসে। যদি তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন, তবে অন্যরা সেটি পান।
