১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এবার সালমানকে নিয়ে মাঠে নামছেন অ্যাটলি

অ্যাটলি সিনেমার চিত্রনাট্য নিয়ে সালমানের সঙ্গে আলোচনা সেরেছেন কিছুদিন আগে।

এবার সালমানকে নিয়ে মাঠে নামছেন অ্যাটলি
ভারতের দক্ষিণী সিনেমার পরিচালক অ্যাটলি কুমার এবং তারকা অভিনেতা সালমান খান

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2024, 05:16 PM

Updated : 26 Aug 2026, 09:49 AM

শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমা পরিচালনা করে সাড়া ফেলা দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমার এবার নতুন কাজে নামছেন। আর সেই কাজে সঙ্গী হচ্ছেন সালমান খান।

এনডিটিভি লিখেছে, অ্যাটলি শুরুতে দক্ষিণী তারকা আল্লু অর্জুনকে নিয়ে সিনেমাটি তৈরির কথা ভাবছিলেন। কিন্তু ‘পুষ্পা ২’ নিয়ে ব্যস্ত থাকা আল্লুর সঙ্গে কথাবার্তা এগোয়নি। এরপর সালমানের কাছে চিত্রনাট্য নিয়ে যান অ্যাটলি, সেটা সালমানের মনে ধরে যায়। 

সান পিকচার্সের ব্যানারে নির্মিত হবে অ্যাটলির নতুন সিনেমা। এখন সালমান তার ‘সিকান্দার’ নিয়ে ব্যস্ত থাকায় শুটিং শুরু হতে হতে আগামী বছর হয়ে যাবে বলে জানিয়েছে এনডিটিভি।  

‘সিকান্দার’ পরিচালনা করেছেন আরেক দক্ষিণী নির্মাতা এ আর মুরুগাদোস, যিনি 'গজনী' বানিয়ে জনপ্রিয়তার তুঙ্গে উঠেছিলেন। 

মুরুগাদোস আগামী বছরের রোজার ঈদে ‘সিকান্দার’ মুক্তির পরিকল্পনা নিয়ে কাজ করছেন। ওই সিনেমায় সালমানের বিপরীতে কাজ করছেন রাশমিকা মানদানা। 

সালমানের মুক্তি পাওয়া সর্বশেষ সিনেমা ‘টাইগার ৩’। সিনেমাটি নিয়ে ভক্তদের পাশাপাশি পরিচালক ও প্রযোজনা সংস্থা আশাবাদী থাকলেও, বক্স অফিসে তেমন আয় রোজগার করতে পারেননি। 

আদিত্য চোপড়া প্রযোজিত স্পাই ইউনিভার্সের এ সিনেমায় ক্যামিও চরিত্রে এসেছিল শাহরুখ খান।