২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সার্কাসকন্যা হতে জয়ার কসরত

প্রেক্ষাগৃহ যখন মাতাচ্ছে বিউটি সার্কাস; তখন সার্কাসকন্যা হতে কী কী করতে হয়েছিল, ফেইসবুক পোস্ট দিয়ে তা ভক্তদের দেখালেন জয়া আহসান। সার্কাসের কঠিন কলাকৌশল রপ্ত করে বিউটি হয়ে অভিনয়ের জন্য বেশ প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেত্রী।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2022, 12:36 AM

Updated : 20 Oct 2022, 12:36 AM

Image

সরু সুতার উপর দিয়ে চলছেন জয়া আহসান, ভারসাম্য রাখতে হাতে ছাতা।  

Image

দোলনায় কসরত, মাথার উপর একের পর এক কাপ পিরিচ জড়ো করা, দড়ির ওপর সাইকেল চালানো, দড়ি বেয়ে উপরে উঠে ঝুলন্ত অবস্থায় অন্যের হাত ধরা আবার ছাড়ার কসরত ছাড়াও তরবারি দিয়ে মানুষ আলাদা করার মন্ত্র বা ছুরি গাঁথার খেলা অনবদ্যভাবে ফুটিয়ে তুলেছেন জয়া আহসান

Image

সিনেমায় জয়া আহসানকে সার্কাসের দুর্দান্ত সব ‘স্টেপ’ দিতে দেখা যায়। অনুশীলন দেখে মনে হতেই পারে, এই বুঝি রশি ছিঁড়ে পড়ে যাবেন তিনি 

Image

সিনেমায় সার্কাস শিল্পটিই একটি গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে দাঁড়ায়। বিভিন্ন করসত, যাদুশিল্প, মোটা রশির ওপর হেঁটে যাওয়া, ছুরির খেলা ইত্যাদির পাশাপাশি সার্কাসের খুটিনাটি বিষয়ও দেখতে পাওয়া যায়।