Published : 04 Jul 2026, 01:44 PM
সব জল্পনার অবসান। যুক্তরাষ্ট্রের পপসংগীতের তারকা টেইলর সুইফট ও আমেরিকান ফুটবলার ট্রাভিস কেলসি অবশেষে বিয়ের বন্ধনে একে অপরের সঙ্গে বাঁধা পড়েছেন।
নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে শুক্রবার জমকালো উদযাপনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার খবর জানিয়েছে বিবিসি।
সুইফটের দীর্ঘদিনের জনসংযোগ কর্মকর্তা ট্রি পেইন এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিবৃতিতে বলা হয়, “টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।”
সুইফটের জনসংযোগ কর্মকর্তা আরও বলেছেন অনুষ্ঠানে বর ও কনে দুজনেই বিয়ের বিশেষ পোশাক পরেছিলেন।
আনুষ্ঠানিকতার পর ম্যাডিসন স্কয়ার গার্ডেনে টেইলর ও ক্যালিসের নামের আদ্যাক্ষরসহ বিয়ের খবর দিয়ে একটি সাইনবোর্ড তুলতে দেখা যায়।
তাতে লেখা আছে, ‘জাস্টঅ্যান্ডটি, ম্যারিড’। সাইনবোর্ড থেকে উল্লাসে ফেটে পড়েন তাদের ভক্তরা।
সেখানে সুইফটের জনপ্রিয় গানের কলি ‘একটি প্রেমের গল্প’ও লেখা আছে।
সুইফটের জনসংযোগ কর্মকর্তা ট্রি পেইন জানিয়েছেন, বিয়েতে বর-কনের কোনো ব্রাইডমেড বা গ্রুমসমেন ছিলেন না। ব্রাইডমেড ও গ্রুমসমেন হল পশ্চিমা বিয়ের সংস্কৃতিতে বর ও কনের ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে গড়ে ওঠা একটি দল। কনের কাছের বান্ধবীরা ব্রাইডসমেইড এবং বরের কাছের বন্ধুরা গ্রুমসম্যান হিসেবে বিয়ের দিন তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সারতে ও আনন্দ-আয়োজনে মূল ভূমিকা পালন করেন।
ট্রি পেইন বলেন, সুইফটের ভাই অস্টিন সুইফট তার ‘ম্যান অফ অনার’ এবং কেলসির ভাই জেসন তার ‘বেস্ট ম্যান’ হিসেবে দায়িত্ব পালন করেন।
বিয়ের ঘোষণার বিবৃতিতে আরও বলা হয়েছে, "এই অনুষ্ঠানের মাধ্যমে দুই পরিবার একত্রিত হয়েছে এবং বন্ধু কৌতুক অভিনেতা অ্যাডাম স্যান্ডলার অনুষ্ঠানটি পরিচালনা করেন।"
বিয়ের পোশাক নিয়েও জানিয়েছেন প্রতিনিধি। তিনি জানিয়েছেন, বর-কনের বিয়ের পোশাক তৈরি করেছে ক্রিশ্চিয়ান ডিওর অট কুচুর। ডিওর উইমেন, মেন ও অট কুচুর কালেকশনের ক্রিয়েটিভ ডিরেক্টর জোনাথন অ্যান্ডারসন বর-কনের সঙ্গে বসে আলোচনা করে এই পোশাকগুলোর নকশা করেছেন।
বিশ্বখ্যাত কোনো তারকার জন্য এটাই এই ডিজাইনারের প্রথম কুচুর ওয়েডিং ড্রেস। এই জুটির জুতো জোড়া বিশেষভাবে তৈরি করেছে ক্রিশ্চিয়ান লুবোটিন এবং কনে পরেছিলেন কারটিয়ের গয়না।’
অনুষ্ঠানের আগেই গায়ক বেনসন বুন থেকে শুরু করে অভিনেতা হিউ গ্রান্ট ও ইথান হকের মত তারকা অতিথিদের আসতে দেখা যায় ম্যাডিসন স্কয়ার গার্ডেনে।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন গিগি হাদিদ ও ব্র্যাডলি কুপার, ডাকোটা জনসন, মারিস্কা হারগিটে ও পিটার হারম্যান, এড শিরান ও চেরি সিবর্ন, হাইম বোনেরা, এলি গোল্ডিং, বেনসন বুন, মারেন মরিস, কেলসি ব্যালেরিনি, মিরান্ডা ল্যাম্বার্ট, দ্য চিকস, ব্র্যাড পেসলি ও কিম্বার্লি উইলিয়ামস-পেসলি, হিউ গ্র্যান্ট, কার্লি ক্লস ও জোশুয়া কুশনার, জো ক্রাভিটজ, জেসন সুডেইকিস, ইথান হক, জিমি ফ্যালন এবং টমি হিলফিগার।
অতিথিদের এক ঝলক দেখার এবং দম্পতিকে শুভেচ্ছা জানানোর আশায় সারাদিন ধরে স্টেডিয়ামের বাইরে নানা বয়সের ভক্তদের ভিড় জমেছিল। কেউ টেইলর সুইফটের গান গেয়েছেন, কেউ তাঁর কনসার্টের স্মারক পোশাক পরে এসেছেন।
সুইফটের একনিষ্ঠ ভক্ত অলিভিয়া কোটারস্কি এবং ড্যানি উইনচেস্টার জানিয়েছেন, তারা পপ তারকার বিয়ে নিয়ে রোমাঞ্চিত। এবং বিয়ে নিয়ে যা যা ঘটে চলেছে তা নিয়ে তারা বিস্মিতভ
কোটারস্কি এবং উইনচেস্টার 'টেললার্নিং' নামে একটি পডকাস্ট সঞ্চালনা করেন, যা সম্পূর্ণভাবে সুইফটকে কেন্দ্র করে নির্মিত।
তবে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের ভেতরে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে তারা এখনও কৌতূহলী তারা । তাদের কথায়, নিঃসন্দে এটি তারকাদের নিয়ে একটি জমকালো অনুষ্ঠান।
মাহা আবুএলেনিন নামের আরেক ভক্ত বলেন, বিয়ের ছবি দেখার জন্য তার আর ‘তর সইছে না’।
তিনি বলেন, “কী যে খুশি লাগছে, এ এক অসাধারণ প্রেমের গল্প।”
গলওয়ে বিশ্ববিদ্যালয়ের টেইলর সুইফট ফ্যান গ্রুপের পরিচালক কেইটলিন কার্লি বলেন তিনি ‘অত্যন্ত আনন্দিত’। নবদম্পতির সুখী ও সুস্থ জীবন কামনা করেন তিনি।
ম্যাডিসন স্কয়ার গার্ডেনের সামনের সেভেন্থ অ্যাভিনিউ ফের খুলে দেওয়া হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয় বৃহস্পতিবার থেকে। জমকালো এই আয়োজনকে বিবিসি, সিএনএনসহ একাধিক সংবাদমাধ্যমে ‘রাজকীয় বিয়ে’ হিসেবে বর্ণনা করেছে। শতাব্দীর সেরা আয়োজনের বিয়ে হিসেবেও তুলে ধরা হয়েছে কোনো কোনো সংবাদমাধ্যমে।
অনুষ্ঠান দুইদিনব্যাপী-বৃহস্পতিবার ও শুক্রবার। প্রথমদিন অতিথি ছিলেন ১০০ জন, কিছুটা ঘরোয়া আয়োজনে। অর্থাৎ যাদের সুইফট ও কেলসি ভাবেন ঘনিষ্ঠজন, তারাই ছিলেন ওই অনুষ্ঠানে। আর শুক্রবার সেই সংখ্যা বেড়ে হাজারজনে দাঁড়ায়।
বিশ্বের অন্যতম বৃহত্তম একটি শহরের কেন্দ্রস্থলে আয়োজিত এই বিশাল অনুষ্ঠানটিকে ঘিরে তি অবিশ্বাস্য পর্যায়ের গোপনীয়তা বজায় রাখা হয়। যা নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে।
শুক্রবার অনুষ্ঠানস্থলের একটি প্রবেশপথে লাগানো সাইনবোর্ডে জানানো হয়েছিল যে, ২৯ জুন থেকে শুক্রবার পর্যন্ত 'একটি অনুষ্ঠানের' জন্য প্রবেশকারী যে কেউ ছবি তুলতে পারবেন।
একই সঙ্গে অতিথিদের কঠোর গোপনীয়তা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে ওই সাইনবোর্ডে। আরও বলা হয়েছে আয়োজক বা উপস্থিত ব্যক্তিদের বিষয়ে প্রকাশ্যে কোনো আলোচনা করা যাবে না। গোপনীয়তা রক্ষায় হাজার অতিথি, আয়োজক কর্তৃপক্ষের সদস্যদের গোপনীয়তা চুক্তিপত্রে সই পর্যন্ত করতে হয়েছে।
যা নিয়ে সমালোচনাও হয়েছে বলে জানিয়েছে সিএনএন। ওই চুক্তিপত্র বৃহস্পতি ও শুক্রবার আমন্ত্রিতের হাতে দুইদিন সময় ফাঁকা রাখতে বলা হয়। আরও বলা হয়, বিয়ের অনুষ্ঠান সংক্রান্ত পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে। এতে অতিথিদের মধ্যে কেউ কেউ হতাশা প্রকাশ করেছেন।
তাদের ভাষ্য, গোপনীয়তা ‘বাড়াবাড়ি’ পর্যায়ে পৌঁছেছে। এছাড়া আমন্ত্রিতদের হয়ত ‘বিশ্বাস করতেও পারছে না’।
এছাড়া ম্যাডিসন স্কয়ারের সাজসজ্জার ছবি তোলার দায়ে এক কর্মীকেও বরখাস্তও করা হয়েছে।
এর মধ্যে খবর আসে যুক্তরাষ্ট্রের পপসংগীতের তারকা টেইলর সুইফট ও আমেরিকান ফুটবলার তারকা ট্রাভিস কেলসি নাকি বিয়ে আগেই গোপনে সেরে নিয়েছেন।
নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে জমকালো উদযাপনের প্রস্তুতির মধ্যেই নিউইয়র্ক পোস্টের পেইজ সিক্স এই তথ্য জানিয়েছে।
এই সংবাদমাধ্যমটি বলছে, ৩৬ বছর বয়সী এই তারকা জুটি ইতিমধ্যেই খুব সীমিত পরিসরে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন।
গেল বছরের ২৬ অগাস্টে বাগদান সারেন টেইলর ও কেলসি। ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মত প্রকাশ্যে একসঙ্গে দেখা যায় দুজনকে।
সুইফট কানসাস সিটি চিফসের খেলায় উপস্থিত ছিলেন। তিনি বসেছিলেন কেলসির ডোনা কেলসির পাশে।
খেলায় ট্রাভিস টাচডাউন করার পর সুইফটের উচ্ছ্বাস ক্যামেরায় ধরা পড়ে। ম্যাচ শেষে দুজনকে একসঙ্গে স্টেডিয়াম ছাড়তেও দেখা যায়। তখন থেকেই মূলত আলোচনায় চলে আসেন দুজন।
সুইফট-কেলসি নাকি আগেই বিয়ে সেরেছেন
সুইফট-কেলসির 'রাজকীয় বিয়ের' উদযাপন, নিরাপত্তায় 'বাড়াবাড়ির' অভিযোগ