১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জিনাত আমান: তাকে ফ্যাশন শিখিয়েছেন অড্রে হেপবার্ন

জিনাত আমান ১৯৭০ সালে মিস এশিয়া প্যাসিফিকের খেতাব জিতে পা রেখেছিলেন বলিউডে। আর একাত্তর বছর বয়সে পা রাখেন সোশাল মিডিয়ায়। অ্যাকাউন্ট খোলার পর থেকে এই অভিনেত্রীর ইনস্টাগ্রাম দেখে এটুকু স্পষ্ট হয় যে, বয়সের ভাটায়ও টান পড়েনি তার ‘ফ্যাশন সেন্স’ এ। কখনও কালো, সবুজ ব্লেজার, লম্বা কলারের শার্টে মানানসই গয়না বা লং স্কার্টে স্টাইলিশ লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। এমনকি ছবি তুলতে মেকআপ আর্টিস্ট, হেয়ারড্রেসার এমনকি কোনো সহকারীর সাহায্যও তার প্রয়োজন হয় না।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2023, 11:53 AM

Updated : 05 Aug 2023, 11:53 AM

Image

ঋজু ভঙ্গিতে দাঁড়ানো এই ছবিতে জিনাত আমান লিখেছেন, “জীবন আমাকে কোথায় নিয়ে গেছে।“

Image

জিনাতের এই ছবিতে তার চুল বাঁধা। পরেন কালো গাউন, যার ঝুল শেষ হয়েছে হাঁটুর নিচে, গলায় মুক্তার মালা। চোখে রোদ চশমা। সবাইকে শুভ সকাল জানিয়ে জিনাত ছবির ক্যাপশনে লিখেছেন, হলিউডের কিংবদন্তি অড্রে হেপবার্নের ফ্যাশন তাকে বরাবরই অনুপ্রাণিত করে। হেপবার্ন তাকে ফ্যাশন শিখিয়েছেন।

Image

জিনাতের ভাষ্য, পশ্চিমা আউটফিটেও যদি মানানসই গয়না পরা যায়, মন্দ লাগে না। অনুরাগীদের কাছে জানতে চেয়েছেন জিনাত, “আমায় ভালো লাগছে না?” ভালোবাসার ইমোজি আর প্রশংসায় ভেসেছে জিনাতের এই ছবি।

Image

নিজেকে নিয়ে মজাও করেন জিনাত। এই ছবিতে প্রশ্ন ছুড়েছেন তিনি, “আপনারা কাকতাড়ুয়া দেখেছেন?”

Image

সাড়ে তিন দশকের বেশি সময় সিনেমা থেকে বাইরে আছেন জিনাত আমান। সত্তরের দশকে শুরুর করা পর অল্প সময়েই বলিউডে শীর্ষে পৌঁছে গিয়েছিলেন তিনি; অভিনয় করেন দেব আনন্দ, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, বিনোদ খান্নাসহ তার সময়ের সেরা সব নায়কের সঙ্গে।

Image

১৯৮৫ সালে বিয়ের পর অভিনয় থেকে সরে যান জিনাত। প্রথমে বিয়ে করেছিলেন অভিনেতা-নির্মাতা সঞ্জয় খানকে, তাদের সংসার টিকেছিল মাত্র এক বছর। পরের স্বামী অভিনেতা মাজহার খান। যে বিয়ের ১৩ বছর পর ১৯৯৮ সালে তাদের বিচ্ছেদ হয়। কিন্তু অভিনয়ে আর নিয়মিত হননি জিনাত।

Image

‘ইয়াদোঁ কা বারাত’, ‘সত্যম শিবম সুন্দরম’, ‘ডন’, ‘হরে রাম হরে কৃষ্ণ’, ‘কুরবানি’, ‘দোস্তানা’, ‘ধর্ম বীর’, ‘দ্য গ্রেট গ্যাম্বলার’র মতো অনেক হিট সিনেমা এসেছে জিনাতের কাছ থেকে।