‘কিক’-এর শুটিংয়ে জ্যাকুলিন
চলতি মাসেই সালমান খানের ‘কিক’ সিনেমার শুটিং শুরু করবেন জ্যাকুলিন ফার্নান্দেজ।
চলতি মাসের শেষ নাগাদ অভিনেতা সালমান খানের সঙ্গে ‘কিক’ সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউডি অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
জ্যাকুলিনের এক ঘনিষ্ট সূত্র জানায়, এ মাসের শেষ দিকেই ‘কিক’ সিনেমার শুটিং শুরু করবেন জ্যাকুলিন। সিনেমাটির শুটিং শুরু হবে ব্রিটেনে। সিনেমাটি নিয়ে দারুণ উৎসাহী তিনি।
২০০৯ সালের তেলেগু ব্লকবাস্টার ‘কিক’ সিনেমার হিন্দি রিমেক ২০১৪-তে মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা।
