পর্নোতারকা হিসেবে গর্বিত সানি
পর্নোতারকা হিসেবে গর্ববোধ করেন সানি লিওনি।
পর্নোতারকা হিসেবে ক্যারিয়ার শুরু করা বলিউডি অভিনেত্রী সানি লিওনি জানিয়েছেন, নিজের অতীত নিয়ে লজ্জা নয়, গর্ববোধ করেন তিনি। খবর এশিয়ান নিউজ সার্ভিসের।
একটি প্রভাবশালী সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে সানি জানান, অতীত নিয়ে লজ্জিত নন তিনি। আগের পেশার কারণেই বর্তমানে বলিউডে প্রতিষ্ঠিত হতে পেরেছেন তিনি।
সানি বলেন, “আমি এখন যেখানে আছি তার পিছনে আমার অতীতের অনেক বড় অবদান রয়েছে। তাই একেবারেই লজ্জিত নই আমি। পর্নোতারকা হিসেবে পরিচিত ছিলাম বলেই বলিউডে খুব সহজে জনপ্রিয় হতে পেরেছি।”
২০১২-এর ইরোটিক থ্রিলার ‘জিসম টু’-এর মাধ্যমে বলিউডে প্রবেশ ঘটে সানির। এর আগে বিশ্বব্যাপী তার পরিচিতি ছিল একজন ইন্দো-কানাডিয়ান পর্নোতারকা হিসেবে। একজন পর্নোঅভিনেত্রীর বলিউডে প্রবেশের বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল টিনসেল জুড়ে। সানির পাশাপাশি সে সময় সমালোচনার মুখে পড়েছিলেন ‘জিসম টু’-এর পরিচালক পুজা ভাটও। সমালোচকদের মতে সানিকে বলিউডে নিয়ে আসার মাধ্যমে তরুণ প্রজন্মকে পর্নোসিনেমা দেখার বিষয়ে উৎসাহিত করা হয়েছে।
