২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনীষা সুস্থ

ডিম্বাশয় ক্যান্সারের চিকিৎসার পর সুস্থ হয়ে মুম্বাই ফিরেছেন মনীষা কৈরালা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2013, 03:54 PM

Updated : 25 Apr 2022, 06:54 PM

নিউ ইয়র্কে ছয়মাস ডিম্বাশয় ক্যান্সারের চিকিৎসা গ্রহণের পর এখন পুরোপুরি সুস্থ নেপালি বংশোদ্ভূত বলিউডি অভিনেত্রী মনীষা কৈরালা। ২৬ জুন মুম্বাই ফিরেছেন তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

মনীষার ম্যানেজার সুব্রত ঘোষ বলেন, “তিনি ভারতে ফিরেছেন এবং এখন পুরোপুরি সুস্থ। তাকে আগের মতোই সুন্দর দেখাচ্ছে।”

মুম্বাইয়ে নেমেই আন্ধেরিতে নিজের বাড়িতে গিয়েছেন মনীষা, জানালেন ঘোষ। সুব্রত আরও বলেন, “ডাক্তাররা যখন জানালেন তিনি পুরোপুরি সুস্থ, তখন মনীষা জানালেন এটি তার নতুন জন্ম।”

‘বম্বে’, ‘১৯৪২ : এ লাভ স্টোরি’ এবং ‘দিল সে’র মতো সিনেমার মধ্য দিয়ে বলিউডে একটি আলাদা স্থান তৈরি করে নিয়েছিলেন মনীষা। ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২-এর ২৮ নভেম্বর মুম্বাইয়ের জাসলক হাসপাতালে ভর্তি হন তিনি। এরপরই উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান মনীষা।