রণবীর সিংয়ের সঙ্গে মাধুরী
‘রাম লীলা’ সিনেমায় রণবীর সিংয়ের সঙ্গে নাচবেন মাধুরী দীক্ষিত।
ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার আইটেম সং ‘ঘাগরা’তে বলিউডি অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে নেচেছিলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। এবার সঞ্জয় লীলা বনসালি তার ‘রাম লীলা’ সিনেমায় রণবীর সিংয়ের সঙ্গে একটি আইটেম সংয়ে কাজ করার জন্য অনুরোধ করেছেন মাধুরীকে। খবর জি মিডিয়া ব্যুরোর।
‘রাম লীলা’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধছেন বলিউডি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং ‘ব্যান্ড বাজা বারাত’খ্যাত অভিনেতা রণবীর। আর যদি আইটেম সংটির খবর সত্যি হয় তাহলে তার সঙ্গে তাল মেলাতে যাচ্ছেন ৪৬ বছর বয়সী মাধুরী।
এর আগে ‘দেবদাস’ সিনেমায় বনসালির সঙ্গে কাজ করেছিলেন মাধুরী।
