২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিচালনায় আগ্রহী ধানুশ

চলচ্চিত্র পরিচালনা করবেন তামিল অভিনেতা ধানুশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2013, 01:59 PM

Updated : 25 Apr 2022, 06:53 PM

‘রানঝানা’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে যাত্রা শুরু করতে যাচ্ছেন তামিল অভিনেতা ধানুশ। সম্প্রতি ক্যামেরার পিছনে কাজের ব্যাপারে নিজের আগ্রহের কথা জানালেন তিনি। ২০১৪-এর শেষ নাগাদ সিনেমা পরিচালনায় হাত দেবেন তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

বিষয়টি নিয়ে ধানুশ বলেন, “আমি অনেক দিন ধরেই সিনেমা পরিচালনার কথা ভাবছিলাম। ‘রানঝানা’ সিনেমাটির জন্য ব্যস্ত না হলে হয়তো পরিচালনায় হাতও দিতাম। বর্তমানে আমার হাতে আরও দুটি সিনেমা রয়েছে। তাই আমি আগামী বছরের শেষ নাগাদ ক্যামেরার পিছনে দাঁড়াব।”

পরিচালনায় ধানুশ অনুপ্রাণিত হয়েছেন পরিবার থেকেই। তিনি বলেন, “আমার বাবা কাস্তুরি রাজা এবং আমার ভাই সিলভারাঘবান জনপ্রিয় পরিচালক। তাদের দেখেই অনুপ্রাণিত হয়েছি আমি।”

ইরোস ইন্টারন্যাশনালের ব্যানারে আনন্দ এল রাই পরিচালিত ‘রানঝানা’ সিনেমাটিতে অভিনেত্রী সোনাম কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন ধানুশ। ২১ জুন সিনেমাটি ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।