নার্গিসে দুর্বল উদয়
টুইটারে নার্গিস ফাখরির প্রতি দুর্বলতা প্রকাশ করলেন উদয় চোপড়া।
বেশ কিছুদিন আগে নবাগতা বলিউডি অভিনেত্রী নার্গিস ফাখরির প্রতি নিজের দুর্বলতার কথা জানিয়েছিলেন বলিউডি অভিনেতা উদয় চোপড়া। সম্প্রতি আবারও টুইটারে মিষ্টি কথায় নার্গিসের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেছেন তিনি। খবর জি মিডিয়া ব্যুরোর।
উদয় টুইট করেন, “নার্গিস পছন্দ করেন ভ্রমণ, স্পা, ডরিটোস, পিজ্জা এবং আমাকে !”
এরপর তিনি আরও পোস্ট করেন, “আমি কিন্তু নার্গিসকে ভালোবাসি না। তবে কেউ কিন্তু তাকে এটি বলতে যাবেন না, তাহলে সে আমাকে মেরে ফেলবে।”
যদিও উদয়ের কোনো পোস্টেরই কোনো জবাব দেননি ‘রকস্টার’খ্যাত ওই অভিনেত্রী। আর তাই বোধহয় উদয়ও বুঝতে পারেন প্রয়োজনের অতিরিক্ত প্রকাশ করে ফেলেছেন তিনি। এরপর তিনি লেখেন, “আমি এবং নার্গিস, আমরা শুধুই বন্ধু। যদিও এটি শুনতে কিছুটা একঘেয়ে।”
এরপর উদয় আরও লেখেন, “আমি নার্গিসের কাছে ক্ষমা চাইছি। কারণ আমি শুধুই মজা করছিলাম। শুভ কামনা রইল।”
