২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কৃশ ৩’-এর প্রচারে হৃত্বিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2013, 02:11 PM

Updated : 25 Apr 2022, 06:52 PM

সব ব্যস্ততার মধ্যেও বলিউডের সুপারহিরো সিরিজ ‘কৃশ’-এর পরবর্তী সিনেমা ‘কৃশ ৩’-এর প্রচারের জন্য তিন মাস সময় আলাদা করেছেন অভিনেতা হৃত্বিক রোশান। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

সিনেমাটির সঙ্গে সম্পৃক্ত এক ঘনিষ্ট সূত্র জানায়, “অক্টোবরের শুরু থেকে মুক্তির আগ পর্যন্ত সিনেমাটির প্রচারে ব্যস্ত থাকবেন হৃত্বিক। আর এর মধ্য দিয়ে তিনি তার ভক্তদের কাছে যেতে পারবেন। কারণ এখন পর্যন্ত সিনেমাটির পরিচালক রাকেশ রোশান এর প্রচারে কোনো পদক্ষেপ নেননি।”

সিনেমাটির বিশ্বব্যাপী প্রচারের খাতিরে হৃত্বিক দুবাই, কানাডা, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র ভ্রমণে যাবেন। চলতি বছরের দিওয়ালির মৌসুমে ৩ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কৃশ ৩’।

বর্তমানে ক্যাটরিনা কাইফের সঙ্গে সিদ্ধার্থ আনন্দের ‘ব্যাং ব্যাং’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন হৃত্বিক।