২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফারহানের সাহায্যে শচীন

জেন্ডারবৈষম্যের বিরুদ্ধে ফারহান আখতারের ক্যাম্পেইন সমর্থন করেছেন শচীন টেন্ডুলকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 12:24 PM

Updated : 25 Apr 2022, 06:51 PM

বলিউডি চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেতা ফারহান আক্তারের জেন্ডারবৈষম্য বিরোধী অভিযান ‘মেন এগেইনস্ট রেপ অ্যান্ড ডিস্ক্রিমিনেশন (মার্দ)’-এর পক্ষে কাজে নেমেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকার। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

ওই ক্যাম্পেইনের অংশ হিসেবেই সংগীত পরিচালক ত্রয়ী শংকর-এহসান-লয়ের স্টুডিওতে শচীন ফারহানের বাবা কবি এবং গীতিকার জাভেদ আক্তার রচিত একটি কবিতা মারাঠি ভাষায় রেকর্ড করবেন।

ফারহান তার এক বিবৃতিতে এ বিষয়ে বলেন, “আধুনিক ভারতের অন্যতম আইকন হলেন শচীন। আর এই ক্যাম্পেইনে তার সমর্থন সামনে এগিয়ে যাবার সাহস দিচ্ছে আমাদের, যাতে আমরা জেন্ডারবৈষম্যহীন একটি সমাজ গঠন করতে পারি।”

জাভেদ আক্তারের কবিতাটি হিন্দিতে লেখা হলেও পরবর্তীতে সেটি তেলেগু, তামিল, পাঞ্জাবি, মারাঠি এবং অন্যান্য ভাষায় অনুবাদ করা হয়।