২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিয়াঙ্কার বাবার শেষকৃত্য সম্পন্ন

বলিউডি সহকর্মীদের উপস্থিতিতে বাবার শেষকৃত্য সম্পন্ন করলেন প্রিয়াঙ্কা চোপড়া।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 12:22 PM

Updated : 25 Apr 2022, 06:51 PM

১০ জুন, সোমবার মুম্বাইয়ের ওশিওয়ারা ক্রিমেশন সেন্টারে বাবা অশোক চোপড়ার শেষকৃত্য সম্পন্ন করলেন বলিউডি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ক্যান্সারে আক্রান্ত হয়ে ওইদিন সকালে মৃত্যুবরণ করেন তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

শেষকৃত্য অনুষ্ঠানে প্রিয়াঙ্কার বাবার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ওই সময় উপস্থিত হয়েছিলেন প্রিয়াঙ্কার বলিউডি সহকর্মীদের অনেকেই। প্রিয়াঙ্কার প্রতি সমবেদনা জানাতে আগে থেকেই সেখানে হাজির হয়েছিলেন অভিনেতা শাহরুখ খান, রণবীর সিং, রণবীর কাপুর, অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, পরিনিতি চোপড়া, পরিচালক কারান জহর, অনুরাগ বসু, পুনিত মালহোত্রা এবং প্রযোজক রমেশ তৌরানি।

এর আগে অশোকের মৃত্যুর খবর পেয়ে কোকিলাবেন হাসপাতালে ছুটে গিয়েছিলেন অভিনেতা হৃত্বিক রোশান এবং শাহীদ কাপুর। শারীরিক অবস্থার অবনতি ঘটায় মুম্বাই-এর ওই হাসপাতালেই ১৭ দিন ধরে ভর্তি ছিলেন তিনি। বাবার অসুস্থতার কারণে এই কদিন নিজের সব শুটিং বন্ধ রেখে হাসপাতালেই অবস্থান করছিলেন প্রিয়াঙ্কা।