গোয়েন্দা হবেন রণবীর
অনুরাগ বসুর নতুন সিনেমায় গোয়েন্দার অভিনয় করবেন রণবীর কাপুর।
‘বারফি!’খ্যাত পরিচালক অনুরাগ বসুর সঙ্গে আবারও কাজ করবেন রণবীর কাপুর। ‘জাগগা জাসুস’ নামের নতুন সিনেমায় গোয়েন্দার চরিত্রে অভিনয় করবেন রণবীর। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
সম্প্রতি রণবীর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে খবরটি নিশ্চিত করে বলেন, “হ্যাঁ, এটি হবে আমাদের দুজনের দ্বিতীয় সিনেমা। এটি একটি গোয়েন্দা কাহিনিভিত্তিক সিনেমা হবে।”
রণবীর আরও জানান, ‘জাগগা জাসুস’ নামের সিনেমাটি পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্যও লিখেছেন অনুরাগ বসু।
জানা গেছে, অনুরাগের সঙ্গে আরও দুটি সিনেমায় কাজ করবেন রণবীর। সিনেমা দুটি হল ‘ব্লু ভেলভেট’ এবং কিংবদন্তি সংগীতশিল্পী কিশোর কুমারের আত্মজীবনীমূলক একটি সিনেমা।
তবে জানা গেছে কিশোর কুমারের উপর নির্মিতব্য সিনেমাটির কাজ আপাতত স্থগিত রয়েছে।
