২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখনও উৎসাহী ঋষি

সিনেমায় কাজ করার ক্ষেত্রে এখনও আগের মতোই আগ্রহী ঋষি কাপুর, জানালেন ছেলে রণবীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2013, 12:46 PM

Updated : 25 Apr 2022, 06:47 PM

নতুন প্রজন্মের বলিউডি অভিনেতা রণবীর কাপুর মনে করেন তার বাবা সিনিয়র অভিনেতা ঋষি কাপুর সিনেমায় কাজ করার ক্ষেত্রে এখনও আগের মতোই উৎসাহী । খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর বলেন, “ঋষি কাপুর, শুধু আমার বাবা নন, তিনি সকলের কাছেই গুরুত্বপূর্ণ। তিনি একজন অসাধারণ মানুষ এবং আমার প্রিয় অভিনেতা। ৩০ বছরের দীর্ঘ অভিনয় জীবনের পর তিনি এখন নতুন করে আবার তার ক্যারিয়ার শুরু করছেন। তিনি এখন মজার মজার চরিত্রে অভিনয় করছেন। আর তিনি যে কাজই করছেন তা করছেন অনেক আগ্রহ নিয়ে।”

রণবীর জানান, তার ৬০ বছর বয়সী বাবা এখনও কাজের প্রতি সমানভাবে আগ্রহী। তিনি বলেন, “তিনি এখনও আগের মতোই কাজ নিয়ে সচেতন। আমি তার এ বিষয়টি অনেক পছন্দ করি। সম্প্রতি ‘আওরঙ্গজেব’ সিনেমায় তার অভিনয়ের প্রশংসা করছেন সকলে। তিনি সত্যিই অসাধারণ।”

অভিনব কশ্যপের পরবর্তী সিনেমা ‘বেশরম’-এ ঋষি এবং নিতুর সঙ্গে কাজ করছেন রণবীর। তিনি জানালেন তাদের সঙ্গে কাজ করতে গিয়ে অনেক কিছু শিখতে পারছেন তিনি।