২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউইএফএ তে অভিষেক

২০১৩-এর ইউইএফএ চ্যাম্পিয়নস লিগে বিশেষভাবে আমন্ত্রিত হয়েছেন অভিষেক বচ্চন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2013, 01:39 PM

Updated : 25 Apr 2022, 06:46 PM

ফুটবলের দ্বিতীয় বৃহত্তম আয়োজন ইউইএফএ চ্যাম্পিয়নস লিগ ২০১৩-এর আসরে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন বলিউডি অভিনেতা অভিষেক বচ্চন। খবর টিএনএন-এর।

ফিফা ওয়ার্ল্ড কাপের পর পুরো বিশ্বে ইউইএফএ চ্যাম্পিয়নস লিগের জনপ্রিয়তা। পুরো বিশ্বে মোট ২২৩টি দেশে খেলাগুলো প্রচারিত হয় এবং মোট দর্শক সংখ্যা প্রায় ৪ বিলিয়ন।

ফুটবলভক্ত অভিষেককে ২৫ মে অনুষ্ঠিতব্য ফাইনাল খেলাটি লন্ডনের ওয়েম্বলিতে মাঠে বসে উপভোগের জন্য আমন্ত্রণ জানিয়েছে ইউইএফএ। ফাইনালে যে দুটি দল পৌঁছাবে তাদের অনুশীলনের সময়ও থাকতে পারবেন তিনি। ক্রীড়াবিদ কপিল দেবকে সঙ্গে নিয়ে তাদের সঙ্গে কথাও বলতে পারবেন তিনি।

সংবাদমাধ্যমটি জানায়, এটি সকলেরই জানা যে, অভিষেক ফুটবলের একজন ভক্ত। ওয়েম্বলেতে ফাইনাল খেলা দেখার জন্য শুধু অভিষেককেই আমন্ত্রণ জানিয়েছে কর্তৃপক্ষ। দলগুলোর অনুশীলনের সময়ও অভিষেক সেখানে থাকতে পারবেন।