২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিজেএফবি’র বর্ষপূর্তি ৭ জুন

কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-এর ১৪তম বর্ষপূর্তি  ৭ জুন

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2013, 12:25 PM

Updated : 25 Apr 2022, 06:49 PM

জাতীয় দৈনিক এবং টেলিভিশন মাধ্যমের সাংস্কৃতিক সম্পাদকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি’র ১৪তম বর্ষপূর্তি  (১৯৯৯-২০১৩) ৭ জুন শুক্রবার। এ উপলক্ষে ওইদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে  হোটেল দ্য ওয়েস্টিনের বলরুমে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সিজেএফবির পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি থাকবেন তথ্য সচিব মর্তুজা আহমেদ।

আরও উপস্থিত থাকবেন অনুষ্ঠানের অফিসিয়াল ব্রডকাস্টার একুশে টিভির চেয়ারম্যান ও সিইও আবদুস সালাম, আশিয়ান গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. সাইফুল ইসলাম ভুঁইয়া, ইত্তেফাক হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক আরশাদ হোসেন, শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, ডায়মন্ড ওয়ার্ল্ড লাইফস্টাইলের এমডি দীলিপ কুমার আগারওয়ালা এবং ভাসাবি ফ্যাশন লিমিটেডের এমডি কামাল জামান। স্বাগত বক্তব্য রাখবেন সিজেএফবি’র সাধারণ সম্পাদক মো. মোর্শেদ নাসের এবং সভাপতিত্ব করবেন সিজেএফবির সভাপতি এনাম সরকার। শুভেচ্ছা বক্তব্য দেবেন সিজেএফবির উপদেষ্টা অনুরূপ আইচ, এম এস রানা এবং তামিম হাসান।