১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ছবি শুধু ছবি নয়

তার জাদুকরী কণ্ঠ ভেঙেছিল দেশকালের সীমানা, ভাষার ব্যবধান; ভারতীয় উপমহাদেশের কিংবদন্তী সংগীত শিল্পী লতা মঙ্গেশকরের চিরবিদায়ের পর পেরিয়ে গেছে একটি বছর। মৃত্যুর আগের তিনটি বছর লতা সোশাল মিডিয়ায় দারুণ সক্রিয় ছিলেন। ইনস্টাগ্রামে তার নিজের পোস্ট করা ছবিগুলো বহন করছে নানা গল্প, ইতিহাস।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2023, 06:44 PM

Updated : 06 Feb 2023, 06:44 PM

Image

২০১৯ সালে এই ছবিটি পোস্ট করে ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে যুক্ত হন লতা মঙ্গেশকর। ভারতীয় সংবাদমাধ্যমগুলো অ্যাকাউন্টটিকে বলছে ‘গুপ্তধনের খনি’।

Image

১৯৫০ থেকে ১৯৬০ সাল পর্যন্ত নানা ঘরানার ৩৬ ভাষার অজস্র গান গাওয়া লতার আগ্রহ ছিল গিটারেও।

Image

ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর সঙ্গে এই ছবিটি পোস্ট করে লতা লিখেছিলেন, তাকে প্রণাম। প্রতি বছর ১৪ নভেম্বর নেহেরুর জন্মদিনে তার সঙ্গে তোলা এই ছবিটি পোস্ট করে ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে স্মরণ করতেন লতা।

Image

লতা মঙ্গেশকরকে ‘ছোট বোন’ সম্বোধন করতেন আরেক কিংবদন্তী অভিনেতা দীলিপ কুমার। বোন প্রতিবছরই রাখি পরিয়েও দিতেন ভাই দিলীপকে। লতা বলতেন “সবচেয়ে বড় আফসোস, আমি কোনদিন দিলীপজির হয়ে কণ্ঠ দিতে পারলাম না।“

Image

নায়িকা মীনা কুমারীর সাথে বন্ধুর মত সম্পর্ক ছিল লতার। একটি সিনেমার গানের রেকর্ডিংয়ে লতার অনুরোধেই মীনা বসে আছেন লতার পাশে।

Image

লতা মঙ্গেশকরের ক্রিকেট প্রেমের কথা অজানা নয়। ক্রিকেটার সুনীল গাভাস্কারের জন্মদিনে এই ছবিটি পোস্ট করে লতার প্রার্থনা, “ঈশ্বর যেন এই রত্নকে আগলে রাখেন।

Image

লতার ভাষায় সেতারের দুনিয়ায় অদ্বিতীয় ছিলেন রবি শংকর। রবির জন্মদিনে শুভেচ্ছা ও প্রণাম জানিয়ে ছবিটি পোস্ট করে লতা লিখেছিলেন, ‘বিদ্যা-সুরের দেবী সরস্বতীর উপাসকরা রবির মাধ্যমে এই পৃথিবীতেই তাদের দেবীকে পেয়েছিলেন।“

Image

সংগীতজ্ঞ শচীন দেব বর্মন ছিলেন লতা মঙ্গেশকরের কাছে পিতৃতুল্য।

Image

শচীন দেব বর্মনের ছেলে সুরকার ও শিল্পী রাহুল দেব বর্মনের সঙ্গে এক গানের তালিমে লতা মঙ্গেশকর।

Image

ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে লতা লিখেছিলেন, “একজন ইন্দিরাজি ছিলেন এই ভারতে।“

Image

গায়ক মোহাম্মদ রফি, কিশোর কুমারের সঙ্গে নিজের এই ছবিটিকে ‘বিশেষ’ বলেছেন লতা মঙ্গেশকর নিজেই।

Image

কন্যাসম শিষ্যা লতার এক সংর্বধনা অনুষ্ঠানে পেছনে দাঁড়িয়ে গুরু শচীন দেব বর্মনের করতালি। লতার ভাষায়. “পিতাজির স্নেহধন্য আমি’।

Image

এই ছবিতে পোষা কুকুর গুড্ডু ও বুড্ডুর সঙ্গে কোকিলকণ্ঠী লতা। ক্যাপশনে তিনি নিজেই লিখেছেন, “আমার পুরনো দুই সাথী গুড্ডু আর বুড্ডু।”

Image

বোন সংগীত শিল্পী আশা ভোঁসলের সঙ্গে লতার সংগীত ক্যারিয়ার একটা সময়ে চলেছে সমান্তরালে। তবে পারিবারিক কারণে বিবাদে জড়িয়েছিলেন দুই বোন। তবে দুই সহোদরার আনন্দ মুহূর্তের ছবি নিয়মিত ইনস্টাগ্রামে পোস্ট করতেন লতা।

Image

সোশাল মিডিয়ায় ট্রেন্ডের সাথে চলা পছন্দ করতেন লতা। বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে ২০২০ সালের ১৯ অগাস্ট ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন এই শিল্পী। সঙ্গে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে হ্যাশট্যাগ জুড়ে দিতেও ভোলেননি।