রজনিকান্তের নায়িকা রাধিকা?
অভিনেত্রী রাধিকা আপ্টেই নাকি হতে যাচ্ছেন দক্ষিণের মহাতারকা রজনিকান্তের নতুন সিনেমার নায়িকা। পা রানজিতের নতুন এই সিনেমাটিই হবে রজনিকান্তের ক্যারিয়ারের ১৫৯ তম সিনেমা।
এখনও নাম ঠিক না হওয়া সিনেমাটির কাজ শুরু হবে চলতি বছরের অগাস্টেই। মালয়েশিয়ায় হবে সিনেমার শুটিং। সিনেমায় রজনিকান্ত অভিনয় করবেন একজন গ্যাংস্টারের ভূমিকায়।
এ ব্যাপারে ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডেকে সূত্র জানিয়েছে, “রাধিকাকে প্রধান নারী চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে, তবে এখনও কিছুই চূড়ান্ত হয়নি। আলোচনার প্রথম পর্ব শেষ হয়েছে কেবল।”
সূত্র আরও জানিয়েছে, অন্যান্য চরিত্রের জন্য কলাকুশলী এখনও ঠিক হয়নি।
কালাইপুলি এস থানুর প্রযোজনায় সিনেমাটির সংগীত পরিচালনা করবেন সান্তোশ নারায়ান। অগাস্টের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় এক মাসের জন্য সিনেমাটির শুটিং শুরু হবে।
