২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে করলেন সুদীপ্তা

জনপ্রিয় রান্নার অনুষ্ঠান 'জি বাংলার রান্নাঘর'-এর উপস্থাপিকা সুদীপ্তা মুখোপাধ্যায় অবশেষে বিয়ে করলেন। আট বছর একসঙ্গে থাকার পর পরিচালক অগ্নিদেব চ্যাটার্জির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2015, 09:49 PM

Updated : 25 Apr 2022, 01:35 PM

অগ্নিদেবের পৈত্রিক বাড়িতে কেবল পরিবারের সদস্য ও ঘনিষ্ট বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়াভাবেই সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা।

বিয়ের প্রসঙ্গে অগ্নিদেব টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, "আমাদের সমাজে সামাজিক প্রতিষ্ঠান হিসেবে বিয়ের অনেক মূল্য রয়েছে। আমার জন্য এটা একটা আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছু নয়, সঙ্গীর সঙ্গে সুসংগতিটাই বড় কথা। সুদীপ্তা আমাদের সম্পর্কের আইনি বৈধতা চাচ্ছিল, তবে এমন কিছু বিষয় ছিল যেগুলো সম্প্রতি মেটানো সম্ভব হয়েছে। "

অগ্নিদেব পরিচালিত টিভি সিরিয়াল 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে'তে কাজ করতেন সুদীপ্তা, সেভাবেই তাদের পরিচয়। এরপর নানা অনুষ্ঠানে দেখা হয়েছে। অগ্নিদেব বলেন, "২০০৮ সালে ও (সুদীপ্তা) প্রথম আমার বাসায় এলো এবং আমার পোষা কুকুরগুলোকে দেখে দারুণ খুশি হলো। পর দিন থেকেই আমরা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিলাম। কাজেই, আমি এখনও তাকে বলি আমার কুকুরগুলোই আমাদের কাছে এনেছে।"

সুদীপ্তা এরই মধ্যে তার নামের শেষে চ্যাটার্জি পদবী যুক্ত করেছেন। তিনি বলেন, "অগ্নি সুখে-দুঃখে আমার পাশে ছিল। ওর ছেলে আকাশ আমার সবচেয়ে ভাল বন্ধুএবং আমাকে 'এইযে' বলে ডাকে।"