ভক্তদের উপর চটেছেন শাহরুখ
তারকাদের প্রতি ভালবাসা নানা ভাবেই প্রকাশ করে থাকেন ভক্তরা আর কখনও কখনও তা বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছে যায়। ভারতীয় অভিনেতা শাহরুখ খানের সঙ্গে ঘটেছে এমনই এক ঘটনা।
মুম্বাইয়ে শাহরুখের বাসভবন ‘মান্নাত’এর দেয়ালে সম্প্রতি চিকা মেরে নিজের ভালোবাসা প্রকাশ করেছেন গৌরব নামের এক ভক্ত।
মান্নাতের দেয়ালে শাহরুখের প্রতি ভালবাসার নিদর্শন এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেয়ালে লেখা হয়, ‘লাভ ইউ এসআরকে’, ‘দেখা হবে শিগগিরই’।
অবশ্য পুরো ঘটনা ঘটেছে শাহরুখের অনুপস্থিতিতে। শুটিংয়ের কাজে শাহরুখ এখন আছেন মুম্বাইয়ের বাইরে। ভারতীয় পত্রিকা ডিএনএ বলছে, শাহরুখভক্তের এই কাণ্ড টের পাননি মান্নাতের নিরাপত্তারক্ষীরাও। পরে বিষয়টি জেনে শাহরুখকে জানান তারা।
"গ্রাফিতিতে কোনো সমস্যা নেই, দেয়াল ঢেকে রাখারও কোনো প্রয়োজন আমরা দেখছি না। শাহরুখ স্যার আগামী ২০ দিনের মধ্যে ফিরবেন না। যদি তিনি আমাদের নির্দেশ দেন তবেই আমরা দেয়ালের লেখাগুলো মুছে ফেলব।"
টুইটার এবং ফেইসবুকে শাহরুখের নানা ফ্যান পেইজে এখন দেখা যাচ্ছে দেয়ালের লেখাগুলো। চলছে একের পর এক শেয়ার।
নিজের ফ্যান ক্লাবের একটি লিঙ্কসহ শাহরুখ টুইট করেন, "আপনি এক দিনের জন্যও শান্তিমত ঘর থেকে বের হতে পারবেন না, কেউ না কেউ ঝামেলা পাকাবেই!! সত্যি অবাক হলাম!!"
বুলগেরিয়ায় রোহিত শেঠির সিনেমা ‘দিলওয়ালে’র শুটিং শেষে আপাতত শাহরুখ ব্যস্ত আছেন গ্যাংস্টার ড্রামা ‘রাইস’-এর কাজে।
