২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণে অভিযুক্ত তারকারা

সম্প্রতি এক মার্কিন নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ভারতীয় নির্মাতা মাহমুদ ফারুকি। তবে ধর্ষণের অভিযোগে তারকাদের গ্রেপ্তার হওয়ার ঘটনা হিন্দি সিনে জগতে এই প্রথম নয়। এর আগেও অনেক তারকাকেই জেলের ঘানি পর্যন্ত টানতে হয়েছে ধর্ষণের অভিযোগে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2015, 06:02 PM

Updated : 12 Oct 2022, 03:54 PM

আঙ্কিত তিওয়ারি

‘আশিকি টু’ দিয়ে খ্যাতির আলোয় আসা এই গায়কের বিরূদ্ধে ব্যবস্থাপনা পেশায় নিযুক্ত এক নারী অভিযোগ করেন ধর্ষণের। ২০১৪ সালে করা ওই অভিযোগে বলা হয়েছিল বিয়ের আশ্বাস দিয়ে ওই নারীর সঙ্গে যৌন সম্পর্ক গড়েন তিওয়ারি। কিন্তু পরে তা প্রত্যাখান করেন। পরবর্তীতে বোম্বে হাই কোর্টে আপিল করলে খালাস পান তিওয়ারি।

ইন্দার কুমার

একই বছরে অভিনেতা ইন্দার কুমারের বিরূদ্ধে যৌন নিযর্াতনের অভিযোগ করেন এক মডেল। তিনি এও বলেন, ইন্দার কুমার তাকে আটকে রেখে নিযর্াতন চালিয়েছিলেন। এই মামলায় প্রথমে গ্রেপ্তার হলেও পরে জামিনে ছাড়া পান তিনি।

শাইনি আহুজা

ধর্ষণের দায়ে কারাদণ্ড ভোগ করতে হয়েছে অভিনেতা শাইনি আহুজাকে। ‘গ্যাংস্টার’ খ্যাত এই অভিনেতার বিরূদ্ধে তার গৃহকর্মী ধর্ষণের অভিযোগ আনেন ২০০৯ সালে। ২০১১ সালের ৩০ মার্চ এই মামলার রায়ে শাইনিকে সাত বছরের কারাদণ্ড দেয় মুম্বাইয়ের এক নিম্ন আদালত। তিন হাজার রূপি জরিমানা দিয়ে সাময়িক ভাবে জামিন নেন তিনি।

পরে অভিযোগকারী তার মামলা তুলে নিলেও তথ্য-প্রমাণের ভিত্তিতে শাইনিকে দোষী সাব্যস্ত করে শাস্তি দেয় আদালত। রায়ের বিরূদ্ধে শাইনির আপিলের শুনানি স্থগিত করা হলে জামিনে মুক্তি পান তিনি।

মাধুর ভান্ডারকার

‘ফ্যাশন’ খ্যাত এই নির্মাতার বিরূদ্ধে তিন বছর ধরে ধর্ষণের অভিযোগ আনেন মডেল-অভিনেত্রী প্রিতি জেইন। প্রিতির অভিযোগ ছিল মাধুর নিজের সিনেমায় তাকে অভিনয়ের সুযোগ দেবেন, এই আশ্বাস দিয়ে তার সঙ্গে যৌন সম্পর্ক করেন। কিন্তু পরে তিনি তার প্রতিশ্রুতি রাখেননি।

নয় বছর ধরে এই মামলা চলার পর উচ্চ আদালতে তা খারিজ হয়ে যায়। কারণ প্রিতি মাধুরের বিরূদ্ধে আর মামলা চালাতে চাইছিলেন না।  মুম্বাই পুলিশও এ ব্যাপারে মাধুরকে সকল অভিযোগ থেকে অব্যাহতি দেয়।

আদিত্য পাঞ্চোলি

অভিনেতা আদিত্য পাঞ্চোলির বিরূদ্ধে অভিযোগ ছিল তার এক সময়ের প্রেমিকা পুজা বেদির ১৫ বছর বয়সী গৃহকর্মীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের। গৃহকর্মী প্রাপ্তবয়স্ক না হওয়ায় এই ঘটনাকে ধর্ষণ হিসেবে গণ্য করা হয়। পুজা বেদি পরে বলেছিলেন এই ঘটনার জের ধরেই আদিত্যর সঙ্গে সম্পর্কচ্ছেদ করেন তিনি।