২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে হচ্ছে না থেরন-পেনের

দেড় বছর প্রেমের পর আংটি বদল করেছিলেন হলিউড তারকা জুটি শার্লিজ থেরন এবং শন পেন। কিন্তু বিয়ের বাদ্য আর বাজলো না। নিজেদের বাগদান ভেঙ্গেছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 04:22 PM

Updated : 25 Apr 2022, 01:30 PM

মার্কিন সাময়িকী ইউএস উইকলি বলছে, সম্প্রতি দক্ষিণ ফ্রান্সে থেরনের নতুন সিনেমা 'ম্যাড ম্যাক্স ফিউরি রোড'-এর প্রচার চালানোর সময় বাগদান ভাঙেন থেরন-পেন। সূত্র জানাচ্ছে, সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত এসেছে থেরনের তরফ থেকেই।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি দুই তারকার পক্ষ থেকে।

২০১৪ সালে ভোগ ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে থেরন বলেছিলেন, ১৮ বছর ধরে পেনকে চেনেন তিনি।

“আমরা বরাবরই খুব ভাল বন্ধু ছিলাম। কিন্তু বন্ধুত্বকে প্রেমে পরিণত করার ব্যাপারে সতর্কতা অবলম্বন করেছি। কারণ আমরা জানতাম, প্রেমের পথে পা দিলে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে।”

সে বছরই ডিসেম্বরে আংটি বদল করেছিলেন দুজন। তবে থেরন জানিয়েছিলেন, বিয়ের তাড়া নেই তাদের।