২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টম হ্যাঙ্কসের ছেলেকে খুঁজছে পুলিশ

যুক্তরাজ্যের গ্যাটউইক বিমানবন্দরের কাছের একটি চার তারকা হোটেলের কক্ষে ভাংচুর চালানোর অভিযোগে অস্কারজয়ী মার্কিন অভিনেতা টম হ্যাঙ্কসের ছেলে চেস্টার ‘চেট’ হ্যাঙ্কসকে খুঁজছে পুলিশ।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2015, 07:39 PM

Updated : 25 Apr 2022, 01:27 PM

ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মিরর বলছে, পেশায় র্যাপার চেস্টার সেই কক্ষে ১২০০ পাউন্ডের মালামালের ক্ষতি করেন, তিন জন নারী তার সঙ্গে বিছানায় যাওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলে।

এ ব্যাপারে সূত্র জানায়, এক নাইট ক্লাবে পার্টির পর চেট হোটেলে ফিরে আসেন একজন অভিনেতা বন্ধু এবং তিনি নারী প্রচারকর্মীকে সঙ্গে নিয়ে। গাড়ি পার্কিং করতে গিয়ে ‍অসুস্থ হয়ে যাওয়ার পর তিনি ঘরে ফিরে চিৎকার করতে থাকেন।

“তিনি মেয়েদেরকে জিজ্ঞেস করলেন, তাদের মধ্যে কেউ তার সঙ্গে বিছানায় যেতে আগ্রহী কি না। তাদের কেউ সেরকম ছিল না। আর তাই তিনি আরও ক্ষেপে যান এবং চিৎকার করতে থাকেন। সেখানে এক ধরনের প্রসাধনী ছিল বানানা পাউডার নামের। সেটা দেখে তিনি জিজ্ঞেস করতে থাকেন ‘কার কাছে কোকেইন আছে? কিন্তু সেখানে কেউ মাদক গ্রহণ করছিল না। “

“এরপর কেবল তার চিৎকার চেঁচামেচি আর ভাংচুরের শব্দই শোনা যাচ্ছিল। পরদিন সকালে তিনি চলে গিয়েছিলেন,কিন্তু ঘর ভর্তি হয়েছিল ভাঙা কাঁচ এবং অন্য ভাঙা জিনিসপত্রে।”