‘নজরুলকে বুঝতে হবে...ধারণ করতে হবে’
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চেতনাকে দেশব্যাপী ছড়িয়ে দিতে সবাইকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানালেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
ছবি--- ইমতিয়াজ হাসান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, “সরকার নজরুল ইন্সটিটিউটের কার্যক্রম সমগ্র দেশব্যাপী অর্থাৎ জেলায় জেলায় পরিচালনা করার পরিকল্পনা গ্রহণ করেছে। অচিরেই তার বাস্তবায়ন হবে।”
ছবি--- ইমতিয়াজ হাসান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ছবি--- ইমতিয়াজ হাসান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
উপস্থিত বক্তারা নজরুলের জীবনাদর্শ, অসাম্প্রদায়িকতাসহ নানা বিষয়ে আলোচনা করেন। তারা আরও বলেন, “নজরুল একবিংশ কালের নন। তিনি সর্বকালীন।”
৫ থেকে ৮ জুন অবধি আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিদিন থাকছে ঢাকা এবং ঢাকার বাইরের ৪০ জন শিল্পীদের নিয়ে একক সংগীত, একক আবৃত্তি, দলীয় সংগীত, নৃত্য পরিবেশনা, আলোচনা সভা এবং নজরুল সংগীত ও স্বরলিপি প্রশিক্ষণ।
