২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ‘স্যান অ্যানড্রিয়াস’

মুক্তির পর পরই মার্কিন বক্স-অফিসে সাড়া জাগানো অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমা ‘স্যান অ্যানড্রিয়াস’ এবার আসছে ঢাকায়। ২৯ মে মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার পর ৫ জুন সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2015, 04:31 PM

Updated : 25 Apr 2022, 01:26 PM

এক ঘণ্টা ১৪ মিনিটের সিনেমাটি পরিচালনা করেছেন ব্র্যাড পেইটন। আর সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন জনপ্রিয় অ্যাকশন হিরো এবং সাবেক রেসলার ডোয়েইন জনসন। আরও আছেন অ্যালেকজান্ড্রা ডাড্ডারিও, পল গিয়ামাত্তি, কাইলি মিনোগ, আইওয়ান গ্রুফাড প্রমুখ তারকারা।
 

ক্যালিফোর্নিয়ায় ঘটে যাওয়া ভয়ংকর এক ভূমিকম্প আর তার পরবর্তী পরিস্থিতি নিয়ে এগিয়েছে সিনেমাটির কাহিনি। একজন উদ্ধারকর্মী নিজের জীবন বাজি রেখে ধ্বংসস্তুপের মাঝে খুঁজে বেড়ান নিজের মেয়েকে। 

মুক্তির প্রথম সপ্তাহেই দারুণ ব্যবসা করছে ‘স্যান অ্যানড্রিয়াস’। শুধু যুক্তরাষ্ট্র থেকেই মুক্তির প্রথম তিন দিনে সিনেমাটির আয় গিয়ে ঠেকেছে পাঁচ কোটি ৩২ লাখ মার্কিন ডলারে। বছরের সেরা ব্যবসাসফল সিনেমা হওয়ার দৌড়ে ‘ফিউরিয়াস সেভেন’ এর প্রতিদ্বন্দ্বীই হয়ে উঠেছে সিনেমাটি।

বক্স-অফিস কাঁপিয়ে দিয়েছে ‘স্যান অ্যানড্রিয়াস’