২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাগল ভক্ত নিয়ে বিপাকে মিলা কিউনিস

মার্কিন অভিনেত্রী মিলা কিউনিসের এক বিকারগ্রস্ত ভক্ত সম্প্রতি পালিয়েছেন মানসিক হাসপাতাল থেকে। পুলিশের পক্ষ থেকে তাই ‘জুপিটার অ্যাসেন্ডিং’ খ্যাত এই অভিনেত্রীকে সতর্ক করে দেওয়া হয়েছে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2015, 02:58 PM

Updated : 25 Apr 2022, 01:26 PM

কিউনিসকে অনেকদিন ধরেই অনুসরণ করে আসছিলেন স্টুয়ার্ট লিন ডান নামের এই ২৭ বছর বয়সী এই যুবক। তাকে প্রথমবারের মতো এই অপরাধে গ্রেপ্তার করা হয় ২০১২ সালে, যখন তিনি কিউনিসের ফাঁকা বাড়ি থেকে বের হওয়ার সময় ধরা পড়েন। একই বছরের মে মাসে তাকে আবার গ্রেপ্তার করা হয়। এবার তিনি ‘ব্ল্যাক সোয়ান’ খ্যাত এই অভিনেত্রীর ব্যায়ামাগারে পরপর তিন দিন উপস্থিত হয়েছিলেন।

২০১৩ সালে আদালত থেকে তার মানসিক চিকিৎসার আদেশ দেওয়া  হয়। সেই সঙ্গে কিউনিস, তার প্রতিনিধি, ব্যবস্থাপক এবং সহকারীদের থেকেও ১০ বছর দূরে থাকার নির্দেশ দেওয়া হয় ডানকে।

কিন্তু চলতি বছরের ৩০ মে ক্যালিফোর্নিয়ার পমোনার একটি মানসিক হাসপাতাল থেকে বিনা অনুমতিতে বেরিয়ে যান ডান। লস এঞ্জেলসের কাউন্টি শেরিফ লিউটেনেন্ট মার্টিন রদ্রিগেজ জানান, তার খোঁজ এখনও চলছে।

মার্কিন অভিনেতা অ্যাশটন কুচারের বাগদত্তা কিউনিসের সাত মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।