২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০ বছর জেল হতে পারে ডেপের

নিজের দুই পোষা কুকুরকে বিনা অনুমতিতে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার অপরাধে ১০ বছরের জেল হতে পারে মার্কিন অভিনেতা জনি ডেপের।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2015, 04:47 PM

Updated : 25 Apr 2022, 01:24 PM

অনুমতি ছাড়া নিজের দুটি পোষা কুকুরকে নিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান ডেপ। অস্ট্রেলিয়ান সিনেট কমিটি জানিয়েছে, যদি তিনি দোষী প্রমাণিত হন তাহলে ১০ বছরের কারাদণ্ড অথবা ২ লাখ ৬৫ হাজার অস্ট্রেলীয় ডলার জরিমানা হতে পারে ডেপের।

মের শুরুতে নিজের ব্যক্তিগত বিমানে দুই ইয়র্কশায়ার টেরিয়ার (ছোট জাতের কুকুর) নিয়ে অস্ট্রেলিয়ায় যান তিনি। কিন্তু সরকারের কাছে আনুষ্ঠানিক অনুমতি না নেওয়ায় এবার বিপাকে পড়েছেন ডেপ।

ডেপের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, অস্ট্রেলিয়ায় প্রবেশের সময় কুকুর দুটোর কথা কর্তৃপক্ষকে জানাননি তিনি কিংবা তার সহযাত্রীরা। পৌঁছানোর পর কুকুর দুটোকে ‘গ্রুমিং’ করতে নিয়ে যাওয়ার সময় কিছু ছবি তোলা হয়, আর সেই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর সত্য বেরিয়ে আসে।  

বিশ্বব্যাপী জলাতঙ্কমুক্ত মহাদেশ হিসেবে খ্যাত অস্ট্রেলিয়া বরাবরই পোষা প্রাণীদের ব্যাপারে কড়া বিধি নিষেধ অবলম্বন করে থাকে। ৫০ ঘণ্টার মধ্যে কুকুর দুটোকে অস্ট্রেলিয়ার বাইরে নিয়ে না গেলে ডেপকে তাদের মেরে ফেলতে বলেন দেশটির কৃষিমন্ত্রী।