২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বক্স অফিসে শীর্ষে ‘টুমরোল্যান্ড’

শুক্রবারে মুক্তি পেয়েই মার্কিন যুক্তরাষ্ট্রের বক্স-অফিসে শীর্ষে উঠে এসেছে ডিজনির নতুন সাই-ফাই সিনেমা ‘টুমরোল্যান্ড’। ‘পিচ পারফেক্ট টু’ এবং ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’-এর মতো সিনেমাকে পেছনে ফেলে বক্স-অফিসের শীর্ষে ওঠার পথে সিনেমাটি আয় করে নিয়েছে তিন কোটি ২২ লাখ ডলার।

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2015, 06:29 PM

Updated : 25 Apr 2022, 01:24 PM

দুবার অস্কারজয়ী নির্মাতা ব্র্যাড বার্ডের এই সিনেমায় অভিনয় করেছেন জর্জ ক্লুনি এবং ব্রিট রবার্টসন। যুক্তরাষ্ট্র এবং কানাডায় প্রায় চার হাজার হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। 

গত সপ্তাহে বক্স-অফিসের এক নম্বরে থাকা মিউজিকাল কমেডি ‘পিচ পারফেক্ট টু’ এই সপ্তাহে আয় করেছে ৩ কোটি ডলার। সব মিলিয়ে প্রথম দশ দিনে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১১ কোটি ৭৮ লাখ ডলার।

ওদিকে জর্জ মিলারের পোস্ট-অ্যাপোক্যালিপ্টিক ডিস্টোপিয়ান অ্যাকশন সিনেমা ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ অবস্থান করছে তিন নম্বরে। এই সপ্তাহে সিনেমাটি আয় করেছে ২ কোটি ৩৯ লাখ ডলার।